সংবাদ শিরোনাম ::
Logo খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত! Logo চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ Logo আগামী ৫ দিন দেশের কয়েক জায়গায় বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে Logo ভারতের তৃতীয় নাকি নিউজিল্যান্ডের প্রথম? আজ কার হাতে উঠবে শিরোপা? Logo নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত বালেন্দ্র শাহ      Logo ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী Logo ইরান কতদিন পর্যন্ত তীব্র হামলা চালিয়ে যেতে পারবে জানালো আইআরজিসি Logo যুদ্ধের পর প্রথমবারের মতো কাতার থেকে ছাড়ছে এলএনজির জাহাজ, গন্তব্য বাংলাদেশ! Logo আন্তর্জাতিক নারী দিবস আজ Logo স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

বাংলাদেশের সেরা টি–টোয়েন্টি ক্রিকেটারদের নিয়ে আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপ ২০২৬

টি–টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় আপাতত প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন দেশের ক্রিকেটাররা। এই শূন্যতা পূরণ এবং খেলোয়াড়দের মাঠে সক্রিয় রাখতে নতুন টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের সেরা টি–টোয়েন্টি ক্রিকেটারদের নিয়ে আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপ ২০২৬।

এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে তিনটি দল। ধুমকেতু একাদশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের টি–টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। দুর্বার একাদশের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের অধিনায়ক করা হয়েছে আকবর আলিকে।

খেলোয়াড়দের পারিশ্রমিক ও পুরস্কার অর্থ মিলিয়ে এই প্রতিযোগিতায় বিসিবির মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা। কোচিং বিভাগেও রাখা হয়েছে অভিজ্ঞ ও পরিচিত মুখ। ধুমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী কোচের দায়িত্বে মোহাম্মদ আশরাফুল।
দুর্বার একাদশের কোচিং প্যানেলে প্রধান কোচ মিজানুর রহমান বাবুল ও সহকারী কোচ তুষার ইমরান। আর দুরন্ত একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হান্নান সরকার, সহকারী কোচ হিসেবে থাকছেন রাজিন সালেহ আলম।

এই টুর্নামেন্টে প্রথমবারের মতো চালু করা হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম, যা ম্যাচের কৌশল ও পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে বিসিবি।

টি–টোয়েন্টি কাপের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো, আর ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে প্রতিদিন ম্যাচের আগে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে শুরু হবে পরিবেশনা, আর সন্ধ্যা ৬টায় শুরু হবে দিনের খেলা।

টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে, ইস্টার্ন গ্যালারির জন্য ১০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের জন্য ২০০ টাকা, ক্লাব হাউসের টিকিট ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১,০০০ টাকা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত!

বাংলাদেশের সেরা টি–টোয়েন্টি ক্রিকেটারদের নিয়ে আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপ ২০২৬

আপডেট সময় ১২:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬