সংবাদ শিরোনাম ::
Logo ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ Logo ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের Logo ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল Logo সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জাতিসংঘের ঐতিহাসিক চুক্তি কার্যকর, স্বাগত জানালো চীন Logo মাঘে শীত কেন কম লাগছে? যা বলছে আবহাওয়া অধিদপ্তর Logo বদ্বীপে নতুন বিপদ: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়েও দ্রুত নামছে মাটির স্তর Logo বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে রাজি হতে হবে! Logo নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু: মানতে হবে ইসির আচরণবিধি Logo প্রকৃতি ও জীবনের ৪০০ তম পর্ব ‘চর ও জীবন’ Logo ভারতে যদি বাংলাদেশ না খেলে তাহলে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের শুভেচ্ছা ডুডল

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল করেছে সার্চিং জায়ান্ট ও শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল।  বাংলাদেশের স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে গুগলের হোমপেজে করা এই বিশেষ ডুডলে জায়গা করে নিয়েছে লাল-সবুজের ঢেউ খেলানো পতাকা।

মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকেই গুগলের হোমপেজে ডুডলটি দেখা যাচ্ছে। এখন গুগলের হোমপেজে প্রবেশ করলেই শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা সম্বলিত বিশেষ ডুডলটি।  এর নকশায় দেখা গেছে, নীল-সাদা আকাশে ঢেউ খেলে উড়ছে লাল-সবুজের পতাকা। তা নিচেই ইংরেজিতে লেখা রয়েছে গুগল।

ডুডলের নিচে তুলে ধরা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের বিভিন্ন আয়োজনের কথা। লাল-সবুজের পতাকা নিয়ে বাঙালির আবেগের কথা। এছাড়া স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে ‘স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ। আজকের স্বাধীনতা দিবসের ডুডলে বাতাসে উড়তে থাকা বাংলাদেশের পতাকা দেখানো হয়েছে।’

প্রসঙ্গত, গুগল প্রায়ই বিভিন্ন দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে এই বিশেষ ডুডলটি প্রকাশ করা হয়েছে। এর আগেও গুগলের ডুডলে ঠাঁই পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক মুহূর্ত।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ

বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের শুভেচ্ছা ডুডল

আপডেট সময় ১২:০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫