সংবাদ শিরোনাম ::
Logo খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত! Logo চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ Logo আগামী ৫ দিন দেশের কয়েক জায়গায় বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে Logo ভারতের তৃতীয় নাকি নিউজিল্যান্ডের প্রথম? আজ কার হাতে উঠবে শিরোপা? Logo নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত বালেন্দ্র শাহ      Logo ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী Logo ইরান কতদিন পর্যন্ত তীব্র হামলা চালিয়ে যেতে পারবে জানালো আইআরজিসি Logo যুদ্ধের পর প্রথমবারের মতো কাতার থেকে ছাড়ছে এলএনজির জাহাজ, গন্তব্য বাংলাদেশ! Logo আন্তর্জাতিক নারী দিবস আজ Logo স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

বাংলাদেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু নিয়ে যে তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারী ছিলেন ৪০–৫০ বছর বয়সী। ২১ জানুয়ারি তিনি নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে অসুস্থ হন। শুরুতে জ্বর ও মাথাব্যথা দেখা দেয়, পরে অতিরিক্ত লালা নিঃসরণ, দিকভ্রান্তি ও খিঁচুনি দেখা দেয়। এক সপ্তাহ পর তার মৃত্যু হয় এবং মৃত্যুর পরদিন পরীক্ষায় সংক্রমণ নিশ্চিত হয়।

সংক্রমণের উৎস হিসেবে ডব্লিউএইচও জানিয়েছে, ওই নারী কাঁচা খেজুরের রস পান করেছিলেন। তার সংস্পর্শে থাকা ৩৫ জনের পরীক্ষা করা হয়েছে, যাদের সবার ফল নেগেটিভ এসেছে। এখন পর্যন্ত নতুন কোনো সংক্রমণ শনাক্ত হয়নি।

নিপাহ ভাইরাস সাধারণত বাদুড় দ্বারা দূষিত ফল বা খাদ্যপণ্যের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত হলে মৃত্যুর হার সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে, তবে এটি সহজে মানুষ থেকে মানুষে ছড়ায় না। ভারতের পশ্চিমবঙ্গেও সম্প্রতি দুইটি সংক্রমণ শনাক্ত হওয়ায় এশিয়ার কয়েকটি দেশের বিমানবন্দরগুলোতে তাপমাত্রা পরীক্ষা জোরদার করা হয়েছে।

ডব্লিউএইচও বলেছে, আন্তর্জাতিকভাবে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি কম, তাই কোনো ভ্রমণ বা বাণিজ্যিক নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়নি। বর্তমানে নিপাহ ভাইরাসের নির্দিষ্ট কোনো ওষুধ বা টিকা নেই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত!

বাংলাদেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু নিয়ে যে তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ০৪:১২:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬