সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ১১ জানুয়ারি ঢাকায় আসছেন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আগামী ১১ জানুয়ারি ঢাকায় আসছেন। মার্কিন সিনেট তার নিয়োগ চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর দায়িত্ব গ্রহণের জন্য তিনি বাংলাদেশে আসবেন।

সিনেটের অনুমোদন পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এক পোস্টে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন। এ জন্য তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের সিনেট ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের অনুমোদন দেয়। এর আগে গত সেপ্টেম্বরে তাকে এই পদে মনোনীত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিয়ম অনুযায়ী মনোনয়নটি চূড়ান্ত করতে বিষয়টি দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়।

পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন নয়। এর আগেও তিনি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের ঢাকা মিশনে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে কাজ করেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের অষ্টাদশ মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি পিটার হাসের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। পিটার হাস ২০২৪ সালের এপ্রিল মাসে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে তার মেয়াদ শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে যান। এরপর দীর্ঘ সময় বাংলাদেশে পূর্ণাঙ্গ কোনো মার্কিন রাষ্ট্রদূত নিযুক্ত ছিলেন না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রেন্ট ক্রিস্টেনসেনের এই নিয়োগ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও আগ্রহ সৃষ্টি করেছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ১১ জানুয়ারি ঢাকায় আসছেন

আপডেট সময় ০১:৪০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬