সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বাংলা একাডেমির ৮ পুরস্কার ঘোষণা

বাংলা একাডেমির ৮ পুরস্কার ঘোষণা

সাহিত্য ও নাটকের বিভিন্ন শাখায় অবদানের জন্য বাংলা একাডেমি এ বছর ৮ জনকে বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত করেছে। আজ বৃহস্পতিবার পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে‌‌। বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভাষাভিত্তিক গবেষণার জন্য এ বছর ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার’ পাচ্ছেন অধ্যাপক মনসুর মুসা। এ পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

প্রকৃতি ও বিজ্ঞান চর্চার জন্য ‘মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার ২০২৫’ পাচ্ছেন খসরু চৌধুরী। কবিতার জন্য ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার’ পাচ্ছেন সানাউল হক খান। দুটি পুরস্কারেরই অর্থমূল্য এক লাখ টাকা। ‘সা‘দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৫’ পাচ্ছেন হাফিজ রশিদ খান। তিনি বিভিন্ন নৃ-গোষ্ঠীর জীবন ও সাহিত্য বিষয়ে গবেষণার মূল্যায়নে পুরস্কারটি পাচ্ছেন। অভিনয়, নাট্য-নির্দেশনায় ও সংগঠক হিসেবে সামগ্রিক অবদানের জন্য ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কারে’ ভূষিত হয়েছেন তারিক আনাম খান। এ দুটি পুরস্কারের অর্থমূল্য‌ও এক লাখ টাকা।

গণিতকে সহজবোধ্য ও উপভোগ্যভাবে উপস্থাপনের জন্য ‘হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার’ পাচ্ছেন সফিক ইসলাম। ‘গণিতের রাজ্যে আনন্দভ্রমণ গ্রন্থের’ জন্য তাঁকে এ পুরস্কারটি দেওয়া হচ্ছে। এটির অর্থমূল্য ৫০ হাজার টাকা। ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫’ পাচ্ছেন দুজন। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের মূল্যায়নে এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন সুব্রত বড়ুয়া। পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা। অন্যদিকে অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে এ পুরস্কারে ভূষিত হয়েছেন আনিসুর রহমান। ২০২৪ সালে প্রকাশিত ‘সিসিফাস শ্রম’ গল্পগ্রন্থের জন্য তিনি পুরস্কারটি পাচ্ছেন। এক্ষেত্রে পুরস্কারটির অর্থমূল্য এক লাখ টাকা।

আগামী ২৭ ডিসেম্বর তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

বাংলা একাডেমির ৮ পুরস্কার ঘোষণা

আপডেট সময় ০৬:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫