সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বাড়বে তাপমাত্রা তবে মাঝারি কুয়াশাও থাকবে

মাঘ মাস শেষের দিকে, কিন্তু পুরো মাস জুড়েই শীতের তীব্রতা তেমন অনুভূত হয়নি, উল্টো বাড়ছে তাপমাত্রা। ২৭ জানুয়ারি মৃদু শৈত্যপ্রবাহের পর দেশে আর শৈত্যপ্রবাহ দেখা দেয়নি। এরপর থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আগামী তিনদিনও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই সময়ে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। তবে এখনো বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার (৫ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১০ ফেব্রুয়ারির মধ্যে উত্তরাঞ্চলে একবার মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। এছাড়া ফেব্রুয়ারি মাসে স্বাভাবিক যে তাপমাত্রা থাকে এ বছর এ মাসে তার চেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে: বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। পরদিন শুক্রবার (৭ ফেব্রুয়ারি) একই সময় পর্যন্ত সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমলেও বাড়তে পারে দিনের তাপমাত্রা। তবে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

বাড়বে তাপমাত্রা তবে মাঝারি কুয়াশাও থাকবে

আপডেট সময় ০৩:৫৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫