বান্দরবানে বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে একই প‌রিবা‌রের ৩ জনের মৃত্যু

বান্দরবা‌ন সদ‌রের সুয়ালক ইউনিয়‌নের চিম্বুক এলাকার রাংলাই হেডম‌্যান ম্রোপাড়ায় বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে একই প‌রিবা‌রের ২ জনসহ ৩ জন ম্রো নারী নিহত হ‌য়ে‌ছেন।

আজ সোমবার (১৪ জুলাই) সকা‌লে বান্দরবান চিম্বুক সড়‌কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম‌্যান ম্রোপাড়ায় এ ঘটনা ঘ‌টে। নিহতরা হলেন- তুম‌লে ম্রো (১৭), রও‌লেং ম্রো ‌(৩৫) ও রি‌য়েম ম্রো। তারা সবাই রাংলাই হেডম‌্যান ম্রোপাড়ার বা‌সিন্দা।

স্থানীয়রা জানান, সুয়ালক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দেওয়াই হেডম্যান পাড়ায় গভীর রাতে হঠাৎ ট্রান্সফর্মার বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে গোটা বাড়িতে ইলেকট্রিক শক ছড়িয়ে পড়ে। তখন সুইচ বন্ধ করতে গেলে প্রথমে তুমলে ম্রো ও উরকান ম্রো বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশে থাকা রংলেং ম্রো তাদের রক্ষা করতে গিয়ে তিনিও শক খেয়ে অচেতন হন।

ঘটনাস্থলেই তুমলে ম্রো ও উরকান ম্রো মারা যান। স্থানীয়রা রংলেং ম্রোকে জীবিত ভেবে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

বান্দরবানে বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে একই প‌রিবা‌রের ৩ জনের মৃত্যু

আপডেট সময় ১২:৩৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫