সংবাদ শিরোনাম ::
Logo চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে Logo মৎস্য-জীববৈচিত্র্য রক্ষায় হালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ বন্ধ Logo মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা Logo আবারও ইমরান খানের অসুস্থতার গুঞ্জন, বিরোধী দল ও তারকা ক্রিকেটারদের চাপে সরকার Logo টানা পাঁচ দিনের ছুটির পর আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান Logo রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ Logo হিন্দুস্তান টাইমস: তারেক সরকারের শপথে মোদির আসার সম্ভাবনা নেই Logo এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান Logo শীত শেষে কিভাবে গরম কাপড় গুছিয়ে রাখবেন Logo সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি

দ্রুতই দেশে ফিরে আসব, বিবিসি বাংলাকে তারেক রহমান

দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ এ সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, বাংলাদেশের নির্বাচনকেন্দ্রীক রাজনীতিসহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান।

সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

দেশে ফেরার প্রশ্নে যা বললেন তারেক রহমান-

বাংলাদেশে গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেছে এবং অনেকের ধারনা ছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর আপনি (তারেক রহমান) দেশে এসে সশরীরে দলের নেতৃত্ব দেবেন। গত একবছরে যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে এসেছে এবং এখনও আসছে যে, আপনি এখনও দেশে ফেরেননি কেন। কেন আপনি এখনও দেশে ফেরেননি?-বিবিসি বাংলার করা এমন প্রশ্নের জবাবে তারেক বলেন, কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে উঠেনি এখনও। তবে সময় তো চলে এসেছে মনে হয়। ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসবো।

কবে নাগাদ দেশে ফিরতে পারেন-এমন প্রশ্নের জবাবে তারেক বলেন, দ্রুতই মনে হয়। দ্রুতই ইনশাআল্লাহ।

নির্বাচনের আগেই দেশে ফেরার সম্ভাবনার বিষয়ে সাক্ষাৎকারে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক, নির্বাচনের সঙ্গে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মীর একটি ওৎপ্রত সম্পর্ক। কাজেই যেখানে একটি প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব? আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত যে নির্বাচন জনগণ চাইছে। সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সঙ্গে জনগণের মাঝেই থাকবো ইনশাআল্লাহ।

দেশে ফেরার বিষয়ে নিরাপত্তা ইস্যু নিয়ে করা প্রশ্নের জবাবে তারেক বলেন, বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে তো শুনেছি। সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে

দ্রুতই দেশে ফিরে আসব, বিবিসি বাংলাকে তারেক রহমান

আপডেট সময় ১২:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫