বিবিসি: ভারতের হামলায় জইশ প্রধান মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত

পাকিস্তানে ভারতের মিসাইল ও বিমান হামলায় জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য এবং ৪ ঘনিষ্ঠজন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। পাকিস্তানের বাহাওয়ালপুরের ‘সুবহান আল্লাহ’ মসজিদে ভারতের হামলায় তারা নিহত হন বলে জানা গেছে।

পাকিস্তানে বসবাসরত জাতিসংঘ ঘোষিত ‘সন্ত্রাসী’ মাওলানা মাসুদ আজহার। যিনি ভারতে একাধিক জঙ্গি হামলার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হয়।

এক প্রতিবেদনে বিবিসি জানায়, মাসুদ আজহারের নেতৃত্বে পরিচালিত জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ (জেইএম) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার রাতে ভারতের হামলায় নিহতদের মধ্যে আছেন মাসুদের বড় বোন ও তার স্বামী, তার ভাতিজা ও তার স্ত্রী, একজন ভাগ্নি ও পরিবারের আরও পাঁচ শিশু। সংগঠনটি আরও জানিয়েছে, ওই হামলায় আজহারের তিনজন ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের একজনের মা’ও নিহত হয়েছেন।

ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এক হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হন। এ ঘটনায় হওয়া এক মামলার অভিযোগপত্রে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দাবি করেছিল, জয়শ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহার ও তাঁর ভাই আবদুর রউফ আসগর ওই নাশকতা চালান। পুলওয়ামায় হামলার পরও ভারত ও পাকিস্তান যুদ্ধের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল।

কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার জবাবে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের অভ্যন্তরে ২৪টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের দাবি এতে ২৬ বেসামরিক নিহত হয়েছে কিন্তু ভারতের দাবি সুনির্দিষ্ট হামলায় ৭০ জঙ্গি নিহত হয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে গরুসহ অন্যান্য পশু প্রকাশ্যে জবাই নিষিদ্ধ

বিবিসি: ভারতের হামলায় জইশ প্রধান মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত

আপডেট সময় ০৬:৩৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫