সংবাদ শিরোনাম ::
Logo যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে Logo ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা Logo পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী Logo ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদপ্তর Logo ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল Logo ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ Logo ভিন্ন সুরে যুদ্ধ বন্ধের কথা বললেন ট্রাম্প ও পেজেশকিয়ান, তবে ইসরায়েল বলছে না   Logo আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন Logo ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর Logo মোহাম্মদপুরে বিড়াল হত্যায় আসামির ৬ মাসের কারাদণ্ড

বিয়ে করার পরিকল্পনা করছেন সালমান খান!

বিয়ে করার জন্য পরিকল্পনা করছেন সালমান খান

বয়স প্রায় ৬০ ছুঁইছুঁই, তবুও বলিউড সুপারস্টার সালমান খানের বিয়ে নিয়ে আলোচনা যেন থামছেই না। অনেকেই ধরেই নিয়েছেন—এ জীবনে সালমান আর বিয়ে করবেন না। তবে এখনও এমন অনেকে আছেন, যারা প্রতীক্ষায় আছেন ‘ভাইজান’-এর বিয়ের খবরের। এবার হয়তো সেই প্রতীক্ষায় খানিকটা আশার আলো জ্বলেছে—কারণ সালমান নিজেই দিয়েছেন এক ইঙ্গিত।

ঘটনা শুরু হয় বুধবার (৯ জুলাই), সালমান খানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রীর জন্মদিনে। দিনটি উপলক্ষে ইনস্টাগ্রামে একটি পুরনো ছবি পোস্ট করেন সালমান, যেখানে দেখা যায়, অলভিরা খানের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন অতুল। ক্যাপশনে সালমান লেখেন, “শুভ জন্মদিন অতুল। তুমি আমার ‘বিল’—মানে ভগ্নিপতি। আমার বোনকে এত যত্নে রেখেছ, তার জন্য ধন্যবাদ। আমি তোমায় ভালোবাসি। তুমি একজন দারুণ স্বামী, অসাধারণ বাবা।”

এরপরই আসে সেই আলোচনার জন্ম দেওয়া মন্তব্যটি—“একদিন আমিও তোমার মতোই যথার্থ একজন পুরুষ হয়ে উঠব।”

এই একটি বাক্যই সালমান ভক্তদের মনে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে—তবে কি এবার বিয়ের পথে পা বাড়াতে চলেছেন ভাইজান? নাকি শুধুই একটি আবেগঘন জন্মদিন বার্তা? সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই শুরু হয়েছে চর্চা। কেউ লিখছেন, “বিয়ের ঘোষণা কি তাহলে সময়ের অপেক্ষা মাত্র?”, আবার কেউ কেউ এটিকে নিছকই একটি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেও দেখছেন।

যাই হোক, সালমান খানের মতো তারকার জীবনের এমন ক্ষণিকের মন্তব্যেও যে ঝড় ওঠে—এটিই প্রমাণ করে, তিনি এখনো কতটা আগ্রহ ও কৌতূহলের কেন্দ্রবিন্দু।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে

বিয়ে করার পরিকল্পনা করছেন সালমান খান!

আপডেট সময় ০১:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫