সংবাদ শিরোনাম ::
Logo সাকার ফিশের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছে সেনাবাহিনী! Logo হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু Logo চলতি মাসে ২-৩ টি তীব্র কালবৈশাখী হতে পারে, রয়েছে ঘূর্ণিঝড়ের শঙ্কা Logo পদ্মা ব্যারেজ: ইলিশের ভাল-মন্দ Logo ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন Logo ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু Logo পরিবেশ দূষণকারীদের ‘মানুষরূপী চতুষ্পদ প্রাণী’ বললেন গাজীপুরের ডিসি   Logo লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা Logo শতবর্ষে প্রকৃতির কণ্ঠস্বর: স্যার ডেভিড অ্যাটেনবরো, জীববৈচিত্র্য ও জলবায়ুর এক অনন্য যোদ্ধা Logo মিরপুর টেস্টে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। সোমবার (৫ ফেব্রুয়ারি) বাদ ফজর পারস্পরিক আলোচনা মোজাকারার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

ইজতেমা ময়দানের ভেতরের খিত্তাগুলোতে ঈমান, আমল ও ধর্মীয় বিষয় নিয়ে জোহরের নামাজ পর্যন্ত বয়ান চলবে। বিভিন্ন আলোচনা ও মাশোয়ারার মাধ্যমে নজম জামায়াতের কর্মসূচি পরিচালিত হবে। ৩ ফেব্রুয়ারি সোমবার বাদ যোহর বয়ান করবেন- পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, বাদ আসর বয়ান করবেন- বাংলাদেশের মাওলানা রবিউল হক, বাদ মাগরিব বয়ান করবেন- ভারতের মাওলানা আহমেদ লাট।

এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) গভীর আকুতিপূর্ণ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি এবং বিশ্বের অর্ধশতাধিক দেশের মুসলমানরা আখেরি মোনাজাতে অংশ নেন।

ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্ব পাশের মঞ্চ থেকে মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করেন। ২৪ মিনিটের মোনাজাতে প্রথম ১২ মিনিট কোরআনের দোয়া পাঠ করেন এবং শেষ ১২ মিনিট বাংলা ভাষায় দোয়া করেন।

এদিকে ইজতেমা ময়দানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার এবং ড্রোনের মাধ্যমে পুরো ময়দান নজরদারিতে রাখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ময়দানজুড়ে পেট্রোলিং করছেন।

আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শেষ হবে। এরপর আটদিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

জনপ্রিয় সংবাদ

সাকার ফিশের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছে সেনাবাহিনী!

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

আপডেট সময় ০৫:০০:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫