বুধবার ঢাকা আসছেন ট্রাম্পের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও অ্যান্ড্রু হেরাপ। আগামীকাল বুধবার ভোরে ঢাকায় পৌঁছাবেন তাঁরা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধিদলের এই সফরে বাংলাদেশে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতিসহ নানা বিষয়ে আলোচনা করা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জনিয়েছেন।

সফরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে এই প্রতিনিধি দল।

সফরের প্রথম দিনের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তাঁরা। এর পর পর্যায়ক্রমে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক দূষণ রোধে বৈশ্বিক চুক্তির আলোচনা করতে নতুন নেতা নির্বাচিত  

বুধবার ঢাকা আসছেন ট্রাম্পের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০২:২৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫