সংবাদ শিরোনাম ::
Logo ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা Logo বৈধ অস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ Logo সিলেটে ট্রেনের ধাক্কায় মেরুদণ্ডে আঘাত পাওয়া হাতির অবস্থা আশঙ্কাজনক Logo সড়কজুড়ে অবৈধ বালুর ব্যবসা, হুমকির মুখে পরিবেশ Logo শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo যে উপায়ে কাপড়ের কঠিন দাগ সহজে দূর করা যায় Logo ইরানে বিক্ষোভ-সহিংসতায় নিহত বেড়ে ৫ হাজার, ইসরায়েল-আমেরিকাকে দায়ী করলেন খামেনি Logo প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে ধান সেদ্ধ! বাতাসে, খাদ্যে, ফসলে বিষ Logo জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পৃথক বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

বৃষ্টির পর রক্তলালে ভেসে গেলো ইরানের হরমুজ দ্বীপ!  

ইরানের হরমুজ দ্বীপে বৃষ্টির পর অসাধারণ এক দেখা গেছে। বৃষ্টির পানিতে যেন রক্তের ঢল নেমেছে দ্বীপ থেকে সাগরে। পাহাড় থেকে বৃষ্টির পানি যখন সমুদ্রে গড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন রক্তের স্রোত বয়ে যাচ্ছে। এমন চমক জাগানো দৃশ্যের ছবি-ভিডিও দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বিষয়টি বানোয়াট কিছু বা গুজব নয়। সত্যিই ইরানের হরমুজে বৃষ্টির পর মাটি থেকে রক্তলাল রঙ বের হয়, তবে এর রয়েছে বৈজ্ঞানিক-ভূতাত্ত্বিক ব্যাখ্যা।

এনডিটিভি এক প্রতিবেদনে বলছে, হরমুজ দ্বীপটি আয়রন অক্সাইডে সমৃদ্ধ। বিশেষ করে হেমাটাইট নামে একটি প্রাকৃতিক সম্পদ রয়েছে সেখানে। যেটির প্রভাবে বৃষ্টির পর মাটি এমন লাল হয়ে যায়।

ভূতত্ত্ববিদদের মতে, বৃষ্টির পানি যখন দ্বীপটির আয়রন সমৃদ্ধ ভূমির মাটি ভিজিয়ে দেয়, তখন এটির পানি মাটিতে থাকা আয়রন অক্সাইড ভেঙে এগুলো উপকূলের দিকে নিয়ে যায়।

হেমাটাইট আর্দ্রতার সংস্পর্শে এলে খুব দ্রুত জারিত হয়। পারস্য উপসাগরের “রেইনবো আইল্যান্ড” বা রংধনু দ্বীপ হিসেবে পরিচিত হরমুজ দ্বীপটি এর বিচিত্র খনিজ গঠনের জন্য সুপরিচিত। তবে বৃষ্টির সময়ই এই সেখানে এমন অসাধারণ দৃশ্যের অবতারণা হয়।

বৃষ্টির প্রভাবে পানি লাল হয়ে গেলেও এটি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। পরিবেশবিদরা জানিয়েছেন, এটি পরিবেশ দূষণের কারণেও হয়নি। শুধুমাত্র সেখানে থাকা খনিজ পদার্থের কারণেই এমনটি হয়েছে।

ইরানের এই হরমুজ দ্বীপে সারাবছরই পর্যটকরা যান। সেখানকার ভিন্ন যে প্রাকৃতিক দৃশ্য রয়েছে সেটি উপভোগ করেন তারা।

পৃথিবীর বাইরের লাল গ্রহ হিসেবে পরিচিত মঙ্গল গ্রহে প্রচুর পরিমাণে হেমাটাইট রয়েছে। আর এই খনিজের প্রভাবেই গ্রহটির উপরিভাগটি লাল দেখা যায়।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা

বৃষ্টির পর রক্তলালে ভেসে গেলো ইরানের হরমুজ দ্বীপ!  

আপডেট সময় ০৬:৫৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫