সংবাদ শিরোনাম ::
Logo ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ Logo ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের Logo ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল Logo সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জাতিসংঘের ঐতিহাসিক চুক্তি কার্যকর, স্বাগত জানালো চীন Logo মাঘে শীত কেন কম লাগছে? যা বলছে আবহাওয়া অধিদপ্তর Logo বদ্বীপে নতুন বিপদ: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়েও দ্রুত নামছে মাটির স্তর Logo বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে রাজি হতে হবে! Logo নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু: মানতে হবে ইসির আচরণবিধি Logo প্রকৃতি ও জীবনের ৪০০ তম পর্ব ‘চর ও জীবন’ Logo ভারতে যদি বাংলাদেশ না খেলে তাহলে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

বৃষ্টি থাকতে পারে আরও কয়েকদিন

বৃষ্টি থাকতে পারে আরও কয়েকদিন

রাজধানী ঢাকায় রাতভর বৃষ্টি হয়েছে, কিছু জায়গায় দেখা গেছে জলাবদ্ধতা। আজ (সোমবার) সকাল থেকেও আকাশ মেঘলা। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ সারা দেশে আগামী তিন-চার দিন বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, “সোমবার ভোর ৬টা পর্যন্ত গেল গেল ২৪ ঘন্টায় ঢাকায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যাকে ভারী বৃষ্টিপাত বলা যায়।

তিনি জানিয়েছেন, “দেশের সব জায়গাতেই আগামী তিন-চার দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। ভারী বৃষ্টি না হলেও এই কয়েকদিন দিনে একবার বা দুইবার বৃষ্টি হবে।”

কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তা ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে সেটিকে অতি ভারী বৃষ্টিপাত বলে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ

বৃষ্টি থাকতে পারে আরও কয়েকদিন

আপডেট সময় ১২:৩৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫