বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

এমআরটি লাইন-১ এর জন্য ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইন অপসারণ করতে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার।

বুধবার (২৬ মার্চ) এক বার্তায় তিতাস গ্যাস এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, খিলক্ষেত এলাকা, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), নামাপাড়া ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এ ছাড়া ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ট্যাগস :

প্লাস্টিক দূষণ রোধে বৈশ্বিক চুক্তির আলোচনা করতে নতুন নেতা নির্বাচিত  

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

আপডেট সময় ০৫:৩৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫