সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ব্যারিস্টার সুমন গ্রেপ্তার

ব্যারিস্টার সুমন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর মডেল থানা ভাঙচুর ও জ্বালিয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার মিরপুর ৬ নম্বর এলাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। তিনি বলেন, “রাতে মিরপুর পল্লবী এলাকা থেকে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা রয়েছে। এছাড়া, মিরপুর মডেল থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা আছে। ব্যারিস্টার সুমনকে পল্লবী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”

গতকাল রাত দেড়টার কিছু পরে নিজের ভেরিফায়েড ফেসবুক একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন। পোস্টে সুমন লেখেন, “আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।”

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সরকারের সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি আমলা, পুলিশ, সাংবাদিকসহ ৭৫ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ব্যারিস্টার সুমন গ্রেপ্তার

আপডেট সময় ১২:১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪