সংবাদ শিরোনাম ::

ভারতের ভিসা না পাওয়ায় মন খারাপ পরীমণির

ভারতের ভিসা না পাওয়া নিয়ে পরীমণির মন খারাপ

কলকাতায় গতকাল অর্থাৎ শুক্রবার (১৭ জানুয়ারি) মুক্তি পেয়েছে  চিত্রনায়িকা পরীমণি অভিনীত সিনেমা ‘ফেলুবক্সী’। এই সিনেমার মাধ্যমে টালিউডে প্রথম পা রেখেছেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত সিনেমার প্রিমিয়ারে সেখানে উপস্থিত হতে পারেননি পরীমণি।

জানা গেছে, ভিসা জটিলতায় দেশেই থাকতে হয়েছে তাকে। তাই মন খারাপ চিত্রনায়িকার। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

গণমাধ্যমে এ প্রসঙ্গে পরীমণি বলেন, মনটা খুবই খারাপ। ভারতে আমার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’ মুক্তি পাচ্ছে। মুক্তি উপলক্ষে সেখানে যাওয়ার জন্য আমি আবেদন করি। কিন্তু ১৪ জানুয়ারি আমার ভিসা রিজেক্ট করে দেওয়া হয়। এখন মন খারাপ করে ঘরে বসে আছি। তবে আমি যাব, ইনশাআল্লাহ।

সিনেমায় পরীমণির চরিত্রের নাম লাবণ্য। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সোহম চক্রবর্তী। এ ছাড়া অভিনেত্রী মধুমিতা সরকারও রয়েছেন সিনেমায়।

‘ফেলুবক্সী’ নির্মান করেছেন দেবরাজ সিনহা। গেল বছরের এপ্রিলে শুটিং শেষ হয়েছে সিনেমাটির।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

ভারতের ভিসা না পাওয়ায় মন খারাপ পরীমণির

আপডেট সময় ১০:৪৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫