সংবাদ শিরোনাম ::
Logo যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে Logo ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা Logo পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী Logo ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদপ্তর Logo ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল Logo ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ Logo ভিন্ন সুরে যুদ্ধ বন্ধের কথা বললেন ট্রাম্প ও পেজেশকিয়ান, তবে ইসরায়েল বলছে না   Logo আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন Logo ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর Logo মোহাম্মদপুরে বিড়াল হত্যায় আসামির ৬ মাসের কারাদণ্ড

ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত, ২৪২ আরোহীর কেউ বেঁচে নেই

ভারতের গুজরাটের আহমেদাবাদে দুই শতাধিক যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি উড়োজাহাজ। স্থানীয় পুলিশপ্রধান জিএস মালিক জানিয়েছেন, উড়োজাহাজটিতে থাকা কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই। বার্তা সংস্থা এএফপি ও এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জিএস মালিক জানান, আবাসিক এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ায় কিছু স্থানীয় বাসিন্দার মৃত্যু হতে পারে।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়েছে। ফ্লাইটটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। বিমানবন্দর থেকে উড্ডয়নের ৫ মিনিটের মধ্যেই এটি বিধ্বস্ত হয়।

ফ্লাইটটিতে ২৪২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এক্স পোস্টে জানিয়েছে, এআই১৭১ ফ্লাইটটি দুর্ঘটনার শিকার হয়েছে। তবে কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা, প্রাথমিকভাবে তা জানা যায়নি।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে

ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত, ২৪২ আরোহীর কেউ বেঁচে নেই

আপডেট সময় ০৯:৪২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫