২০২৬ আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে বাংলাদেশ রাজি না হলে বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আরও এক দিন সময় দিয়েছে আইসিসি।
বিজ্ঞাপন
নিরাপত্তাজনিত শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি ভারতের বিপক্ষে ও ভারতের ভেন্যুতে দল না পাঠানোর বিষয়টি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানালে বিষয়টি আজ আইসিসির বোর্ডসভায় আলোচনায় আসে। সভায় এ নিয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলে বাংলাদেশের পরিবর্তে টি–টুয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়।
তবে সিদ্ধান্ত কার্যকরের আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত অবস্থান জানাতে বলা হয়েছে। এ জন্য বিসিবিকে এক দিনের সময় দেওয়া হয়েছে।
আইসিসি বোর্ডসভা সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম “ক্রিকইনফো”।
ডেস্ক রিপোর্ট 




















