সংবাদ শিরোনাম ::
Logo সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত Logo ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার Logo হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু Logo থাইল্যান্ডে সবচেয়ে বড় ডাইনোসর নাগাটাইটানের খোঁজ Logo বৃষ্টি-লঘুচাপ, আগামী কয়েকদিন যেমন থাকতে পারে আবহাওয়া Logo শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন Logo এবারের কোরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’ Logo সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনের বিপদ বাড়ছেই: ভৈরব-রূপসার তলদেশে মাইক্রোপ্লাস্টিক-ভারী ধাতু   Logo রোববার রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ভারত-পাকিস্তানে একরাতের ব্যবধানে বোমা হামলা: দিল্লিতে নিহত ৯, ইসলামাবাদে নিহত ১২

ভারতের রাজধানী দিল্লিতে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহতের পর প্রায় একই রকম ঘটনা ঘটেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। সেখানে জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও কমপক্ষে ২৭ জন।

মঙ্গলবার ইসলামাবাদ পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম ডন নিউজকে হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন।

আদালত চত্বরের এই ঘটনাকে ‌‌‘‘আত্মঘাতী বিস্ফোরণ’’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিস্ফোরণের এই ঘটনাকে দেশের জন্য ‘‘এক সতর্কবার্তা’’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমরা যুদ্ধাবস্থায় রয়েছি। কেউ যদি মনে করেন, পাকিস্তান সেনাবাহিনী কেবল আফগান-পাকিস্তান সীমান্ত এলাকা কিংবা বেলুচিস্তানের প্রত্যন্ত অঞ্চলে যুদ্ধ করছে, তাহলে আজ ইসলামাবাদের জেলা আদালতে আত্মঘাতী হামলাটি তাদের জন্য সতর্কবার্তা।

এর আগে ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে পার্ক করা একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে ৯ জন নিহত হন। সোমবার (১০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এটি একটি আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে। হামলার পেছনে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের সংশ্লিষ্টতা পেয়েছে ভারতের এজেন্সিগুলো।

লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হামলাকারী ড. উমর মোহাম্মদের ছবি প্রকাশ করেছে ভারত।

এনডিটিভি বলছে, ১৯৮৯ সালের ২৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জন্ম ওই ব্যক্তির। উমর আল ফালাহ মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

ভারতের দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় নিহত সন্দেহভাজন হামলাকারীর প্রথম ছবি প্রকাশ করা হয়েছে। তার নাম ড. উমর মোহাম্মদ। বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই আই-টুয়েন্টি গাড়িটির মালিক ছিলেন তিনি। তদন্তে জানা গেছে, বিস্ফোরণের ৩ ঘণ্টা আগে থেকেই গাড়িটি পার্ক করা ছিল।

পুলিশ জানিয়েছে, আটক দুই চিকিৎসক ড. আদিল আহমদ রাথার ও ড. মুজাম্মিল শাকিলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ড. উমর।

এই দুজনকে সম্প্রতি জম্মু-কাশ্মীর ও হরিয়ানার যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারের খবর পেয়ে আতঙ্কে উমর ফারিদাবাদ থেকে পালিয়ে যান। শেষমেশ দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে নিজের গাড়িতেই বিস্ফোরণ ঘটান।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত

ভারত-পাকিস্তানে একরাতের ব্যবধানে বোমা হামলা: দিল্লিতে নিহত ৯, ইসলামাবাদে নিহত ১২

আপডেট সময় ০৪:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫