সংবাদ শিরোনাম ::
Logo ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ Logo ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের Logo ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল Logo সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জাতিসংঘের ঐতিহাসিক চুক্তি কার্যকর, স্বাগত জানালো চীন Logo মাঘে শীত কেন কম লাগছে? যা বলছে আবহাওয়া অধিদপ্তর Logo বদ্বীপে নতুন বিপদ: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়েও দ্রুত নামছে মাটির স্তর Logo বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে রাজি হতে হবে! Logo নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু: মানতে হবে ইসির আচরণবিধি Logo প্রকৃতি ও জীবনের ৪০০ তম পর্ব ‘চর ও জীবন’ Logo ভারতে যদি বাংলাদেশ না খেলে তাহলে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে

ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, ১০ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

আগামী ৩ দিনে দেশের উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় ১০ জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার (২০ আগস্ট) দেশের নদ-নদীর বর্তমান অবস্থা তুলে ধরে দেয়া পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ভারতের দক্ষিণ উড়িষ্যায় অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে স্থল লঘুচাপ হিসেবে ভারতের ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ সংলগ্ন স্থানে অবস্থান করছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি। যদিও উজানে ভারতের আসাম ও মেঘালয় প্রদেশে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।

এই অবস্থায় আগামী ৭২ ঘণ্টা (২০ আগস্ট সকাল ৯টা থেকে ২৩ আগস্ট সকাল ৯টা পর্যন্ত) দেশের অভ্যন্তরে উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এই অবস্থায় রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে এবং নীলফামারী ও লালমনিরহাট জেলায় তা সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, নোয়াখালী খাল ও রহমতখালি খাল নদীর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে ও সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এই সময়ে ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার এসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এদিকে আগামী ৩ দিন সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, লুবাছরা, জাদুকাটা, ঝালুখালি, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে ও সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে এই সময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার এসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

অন্যদিকে ব্রহ্মপুত্র নদের পানি সমতল আগামী ২ দিন হ্রাস পেতে পারে ও পরবর্তী ৩ দিন স্থিতিশীল থাকতে পারে। সেই সঙ্গে যমুনা নদীর পানি সমতল আগামী ৩ দিন হ্রাস পেতে পারে ও পরবর্তী ২ দিন স্থিতিশীল থাকতে পারে। এছাড়া গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল আগামী ৫ দিন হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে

ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, ১০ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

আপডেট সময় ০৫:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫