সংবাদ শিরোনাম ::
Logo ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ Logo ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের Logo ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল Logo সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জাতিসংঘের ঐতিহাসিক চুক্তি কার্যকর, স্বাগত জানালো চীন Logo মাঘে শীত কেন কম লাগছে? যা বলছে আবহাওয়া অধিদপ্তর Logo বদ্বীপে নতুন বিপদ: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়েও দ্রুত নামছে মাটির স্তর Logo বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে রাজি হতে হবে! Logo নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু: মানতে হবে ইসির আচরণবিধি Logo প্রকৃতি ও জীবনের ৪০০ তম পর্ব ‘চর ও জীবন’ Logo ভারতে যদি বাংলাদেশ না খেলে তাহলে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

ভুটানে চালু হলো স্টারলিংক,এ বছরই আসতে পারে বাংলাদেশে

ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা এখন ভুটানে চালু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে স্পেসএক্স প্রধান এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্বজুড়ে উচ্চগতির ইন্টারনেট সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে স্টারলিংক। বর্তমানে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, মঙ্গোলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে এ সেবা চালু রয়েছে। ভারতে এখনো অনুমোদনের অপেক্ষায় থাকলেও বাংলাদেশে এ বছরই স্টারলিংক চালু হতে পারে বলে জানা গেছে।

ভুটানে স্টারলিংকের ‘রেসিডেনশিয়াল লাইট’ প্ল্যানে ৩,০০০ গুলট্রামে (প্রায় ৪,০০০ টাকা) ২৩-১০০ এমবিপিএস গতি পাওয়া যাবে। ‘স্ট্যান্ডার্ড রেসিডেনশিয়াল’ প্ল্যানের খরচ ৪,২০০ গুলট্রাম (প্রায় ৫,৫০০ টাকা), যেখানে ২৫-১১০ এমবিপিএস গতির পাশাপাশি আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা থাকবে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’ জানিয়েছে, বাংলাদেশে স্টারলিংক ২০২৫ সালের মধ্যেই চালু হতে পারে। তবে সবকিছু নির্ভর করছে সরকারের অনুমোদন ও নীতিমালার ওপর। বিশেষজ্ঞরা মনে করছেন, শুরুতে খরচ বেশি হলেও সময়ের সঙ্গে দাম কমতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ

ভুটানে চালু হলো স্টারলিংক,এ বছরই আসতে পারে বাংলাদেশে

আপডেট সময় ১২:৩২:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫