সংবাদ শিরোনাম ::
Logo গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি Logo গ্যাস সংকটের মুখে এলপিজি আমদানির ঋণ সুবিধা সহজ করলো বাংলাদেশ ব্যাংক Logo নিহত আনুমানিক ৫০০! ইরানে হচ্ছেটা কী! দেশটির নতুন বিক্ষোভের কারণ ও ঘটনাপ্রবাহ দেখুন টাইমলাইনে Logo ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রে সরে যাওয়ায় বাংলাদেশে সম্ভাব্য প্রভাব Logo দূষিত বাতাসে সোমবারও এক নম্বর ঢাকা Logo বিলুপ্ত জাতের প্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি : মৎস্য উপদেষ্টা Logo যে কারণে হলো তাহসান-রোজার বিবাহ বিচ্ছেদ Logo আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক Logo আজ কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের প্রয়াণ দিবস Logo আজ বায়ুদূষণের তালিকার শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

ভূমিকম্পের ঝুঁকির কারণে ৪৮ ঘণ্টার জন্য তেল ও গ্যাস কূপ খনন কার্যক্রম বন্ধ

ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে সতর্কতার অংশ হিসেবে সিলেট, চট্টগ্রাম ও নরসিংদী এলাকায় সব তেল ও গ্যাস কূপে খনন কাজ (ড্রিলিং কাজ) ৪৮ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে এ সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।

আজ রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ নির্দেশনা দেন। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

ফাওজুল কবির খান বলেন, যেহেতু পরপর কয়েকটি ভূমিকম্প হয়েছে। তাই, তেল-গ্যাস কূপ কার্যক্রম ভূমিকম্পকে যেন আর প্রভাবিত না করে এ কথা বিবেচনায় অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে পেট্রোবাংলা জানিয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার নির্দেশক্রমে আজ থেকে আগামী ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ৪৮ ঘণ্টা অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখছি। এর মধ্যে যদি আবার ভূমিকম্প হয়; তাহলে পরবর্তীতে অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে জানানো হবে।

দুই দিনে চারবার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল। এতে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে হেলে পড়েছে ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে স্থাপনা। ভূকম্পনে ক্ষতিগ্রস্ত হয় ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রও।

জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি

ভূমিকম্পের ঝুঁকির কারণে ৪৮ ঘণ্টার জন্য তেল ও গ্যাস কূপ খনন কার্যক্রম বন্ধ

আপডেট সময় ০৪:০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫