সংবাদ শিরোনাম ::
Logo পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন তাহসান খান Logo এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান Logo বাঘ-হাতি হত্যা করলে ৭ বছর জেল, ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা, অন্যান্য প্রাণী শিকারেও দ্বিগুণ শাস্তি Logo নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা Logo হাইড্রোজেন ওয়াটার যে উপকারে আসে Logo ট্রাম্পের সামরিক বৈঠক, ইরানও প্রস্তুত! দুই দেশ কি তবে শিগগিরই যুদ্ধে জড়াচ্ছে? Logo তাহসান-রোজার বিচ্ছেদ নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য Logo এবার স্পন্সরশিপ হারাচ্ছে বাংলাদেশের ক্রিকেট Logo মাত্র ২ চিকিৎসক দিয়ে দেশের সব বন্যপ্রাণীর চিকিৎসা! Logo মুহাম্মদ মনির হোসেন সম্পাদিত ‘নদীকাহন’ গ্রন্থের পাঠ উন্মোচন

মস্তিষ্ক ভালো রাখতে যেসব খাবার খাবেন

মস্তিষ্ক ভালো রাখতে যেসব খাবার খাবেন

মস্তিষ্ক শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। যা চিন্তা বা সিদ্ধান্ত নেওয়া সব নিয়ন্ত্রণ করে এবং সমস্যা সমাধানের ক্ষমতা রাখে। শরীরের এতো বড় উপযোগী অঙ্গ ভালো রাখতে হলে কিছু খাবার-দাবার খেতে হবে। মস্তিষ্কের স্বাস্থ্য বজায় রাখতে হলে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ জরুরি। কিছু বিশেষ খাবার আছে যা মস্তিষ্কের কোষকে রক্ষা করে, স্মৃতিশক্তি বাড়ায় এবং মানসিক শক্তি জোগায়।

তবে চলুন, জেনে নিই মস্তিষ্কের জন্য শক্তিশালী কিছু খাবার সম্পর্কে!

চর্বিযুক্ত মাছ

যেকোনো চর্বিযুক্ত মাছই আপনি খেতে পারেন। তবে স্যামন, সার্ডিন, টুনা, ম্যাকেরেল এবং ট্রাউটের মতো চর্বিযুক্ত মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর। এই অ্যাসিড মস্তিষ্কের কোষ গঠন ও কার্যকারিতার জন্য অপরিহার্য। ওমেগা-৩ ফ্যাটি এসিড মস্তিষ্কের গঠনের একটি বড় অংশ তৈরি করে। পাশাপাশি মস্তিষ্কের কোষ তৈরিতেও সহায়তা করে। এই চর্বি স্মৃতিশক্তি ও মেজাজ উন্নত করে। শেখার ক্ষমতা বাড়ায়, কারণ এটি মস্তিষ্কের কোষকে সুস্থ রাখে। প্রদাহ কমায়। গবেষণা দেখিয়েছে, নিয়মিত ফ্যাটি ফিশ খেলে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায়। বয়স বাড়ার সঙ্গে মানসিক অবনতি কমে যায়। ওমেগা-৩ মস্তিষ্কের কোষের মধ্যে যোগাযোগকে সহজ করে, যা মস্তিষ্ককে দ্রুত কার্যকর করতে সাহায্য করে। সপ্তাহে দুইবার মাছ খাওয়া মস্তিষ্কের স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করে।

বেরি জাতীয় ফল

ব্লুবেরি, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, এবং চেরির মতো ফলগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েড থাকে। ব্লুবেরির ফ্ল্যাভোনয়েড মস্তিষ্ককে র‍্যাডিকেলসের ক্ষতি থেকে রক্ষা করে। এই অ্যান্টিঅক্সিড্যান্ট প্রদাহ কমায়। মস্তিষ্কের কোষের মধ্যে ভালো সংযোগ তৈরি করে। গবেষণা অনুযায়ী, ব্লুবেরি খেলে মস্তিষ্কের বয়স ধীরগতিতে বৃদ্ধি পায়। স্মৃতিশক্তি উন্নত হয়।

বাদাম ও বীজ

আখরোট, কাঠবাদাম, কাজুবাদাম, ফ্ল্যাক্স সিড, চিয়া সিড, এবং সানফ্লাওয়ার সিডে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট। কুমড়ার বীজ মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী। কারণ এতে রয়েছে স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ই এবং খনিজ পদার্থ। ভিটামিন ই-এর অ্যান্টিঅক্সিড্যান্ট বৈশিষ্ট্য মস্তিষ্কের কোষকে ক্ষতি থেকে রক্ষা করে। আখরোটে থাকা ডিএইচএ এবং ওমেগা-৩ ফ্যাটি এসিড স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা বৃদ্ধি করে। কুমড়োর বীজে থাকা জিংক, ম্যাগনেশিয়াম মস্তিষ্কের স্বাস্থ্যকে সমর্থন করে। প্রতিদিন সামান্য পরিমাণে বাদাম বা বীজ খেলে স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি পায়। স্নায়ু সম্পর্কিত মানসিক অবনতির ঝুঁকি কমে।

পাতা-যুক্ত সবুজ শাক-সবজি 

পালংশাক, বাঁধাকপি, ব্রকলি, এবং কেলের মতো সবুজ শাকসবজিতে ভিটামিন কে, লুটেইন, ফোলেট এবং বিটা-ক্যারোটিন রয়েছে। এই পুষ্টি উপাদানগুলো মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তির দুর্বলতা রোধে সহায়তা করে। স্পিনাচ, পাতাযুক্ত সবজি মস্তিষ্কের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ সরবরাহ করে। সব সবজি অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যের মাধ্যমে মস্তিষ্ককে স্ট্রেস এবং বিষাক্ত পদার্থ থেকে রক্ষা করে। প্রতিদিন এসব পাতা-যুক্ত সবজি খেলে স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি পায়। বয়স বাড়ার সঙ্গে মস্তিষ্কের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত হয়।

ডার্ক চকোলেট

ডার্ক চকোলেট শুধু স্বাদে আনন্দ দেয় না, বরং মস্তিষ্কের জন্য অনেক সুবিধা প্রদান করে। এতে থাকা ফ্ল্যাভোনয়েড, ক্যাফেইন ও অ্যান্টিঅক্সিড্যান্ট মস্তিষ্কের স্মৃতি উন্নত করে। ফ্ল্যাভোনয়েড রক্তপ্রবাহ বৃদ্ধি করে, যা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে। কোষকে ক্ষতি থেকে রক্ষা করে।

ডিম

ডিম ভিটামিন বি, কোলিন এবং অন্যান্য পুষ্টি উপাদানের একটি চমৎকার উৎস, যা মস্তিষ্কের স্বাস্থ্য এবং স্মৃতিশক্তি উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ।

অ্যাভোকাডো

অ্যাভোকাডোতে স্বাস্থ্যকর মনোস্যাচুরেটেড ফ্যাট এবং ভিটামিন কে থাকে। যা মস্তিষ্কে রক্ত প্রবাহ উন্নত করে এবং মস্তিষ্কের কোষের কার্যকারিতা ভালো রাখতে সাহায্য করে।

এছাড়াও মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখতে পর্যাপ্ত পানি পান অত্যন্ত জরুরি। ডিহাইড্রেশন মস্তিষ্কের কার্যকারিতায় নেতিবাচক প্রভাব ফেলে। তবে অতিরিক্ত চিনি, লবণ এবং প্রক্রিয়াজাত খাবার মস্তিষ্কের জন্য ক্ষতিকর। অতত্রব  ভালো খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণও মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখার গুরুত্বপূর্ণ উপায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন তাহসান খান

মস্তিষ্ক ভালো রাখতে যেসব খাবার খাবেন

আপডেট সময় ০৬:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫