রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২০ আগস্ট) দুপুর ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, ২টা ৩৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ও কুর্মিটোলা স্টেশনের ২টি ইউনিট ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পাঁচ ইউনিটের প্রচেষ্টায় দ্রতই আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে এ ঘটনায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সংশ্লিষ্টরা।
এর আগে চলতি বছরের ১২ মার্চ ভোরে মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে যায়।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















