রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান প্রশিক্ষণের সময় বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার রাত পৌনে দুইটায় ১৪ বছর বয়সী দগ্ধ শিক্ষার্থী সাহিল ফারাবী আয়ান মারা গেছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ পোড়া নিয়ে আয়ান হাসপাতালে চিকিৎসাধীন ছিল বলে জানিয়েছেন এই চিকিৎসক।
মাইলস্টোনের ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণির আয়ান মোহাম্মদ আলী মাহমুদ ও তামান্না দম্পতির সন্তান। তাদের বাসা মিরপুরের মধ্য মনিপুর এলাকায়।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা সংশোধন করে ৩৩ জনে নামিয়ে আনে। আয়ানের মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪ জন।
দুর্ঘটনায় আহত ৩৩ জন এখনো বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে, যাদের মধ্যে ২৭ জনই শিশু।
তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং নয়জনের অবস্থা গুরুতর।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















