মাঘে শীত কেন কম লাগছে? যা বলছে আবহাওয়া অধিদপ্তর

কথায় আছে মাঘের শীতে বাঘ পালায়, অথচ এবার মাঘের প্রথম সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধিতে মনে হচ্ছে শীতই পালিয়ে গেছে। অথচ জানুয়ারির প্রথম দিকে পৌষের শীতে কেঁপেছে দেশ। কিন্তু স্বাভাবিকভাবে পৌষের চেয়ে মাঘে বেশি শীত অনুভূত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কুয়াশা কমে যাওয়া, উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাসের প্রবাহ দুর্বল থাকা এবং আর্দ্রতার প্রভাবে তাপমাত্রা বেড়েছে।

তবে যেহেতু মাঘ মাসের প্রথম সপ্তাহ গেল, তাই শীত বিদায় নিয়েছে তা এখনই আগ বাড়িয়ে বলা যাচ্ছে না।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, গত এক সপ্তাহ ধরে কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় সূর্যের আলো সরাসরি ভূমিতে পড়ছে। ফলে দিনের তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং শীতের অনুভূতি কম হচ্ছে। পাশাপাশি উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা ও শুষ্ক বাতাসের প্রবাহ খুবই দুর্বল থাকায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়নি।

তিনি বলেন, এই মাসের প্রথমার্ধে অনেক ঠান্ডা ছিল। গত সপ্তাহে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শীত অনেকটা কমছে, তবে দেশের অন্যান্য জায়গার চেয়ে উত্তরাঞ্চলে ভোরবেলার শীতের বেশ ভালো অনুভূতি রয়েছে। আজও দুই জেলায় বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহ রয়েছে।

চলতি মাসে বিস্তৃত শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, এই মাসের বাকি দিনগুলোতে বিক্ষিপ্তভাবে দেশে দু-এক জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে। তবে বিস্তৃতভাবে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা খুবই কম।

তিনি জানান, মাঘ মাসের এক সপ্তাহ শেষ হলো মাত্র। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে।

আজ আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা বাড়তে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক দূষণ রোধে বৈশ্বিক চুক্তির আলোচনা করতে নতুন নেতা নির্বাচিত  

মাঘে শীত কেন কম লাগছে? যা বলছে আবহাওয়া অধিদপ্তর

আপডেট সময় ০১:২৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬