সংবাদ শিরোনাম ::
Logo ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ Logo ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের Logo ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল Logo সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জাতিসংঘের ঐতিহাসিক চুক্তি কার্যকর, স্বাগত জানালো চীন Logo মাঘে শীত কেন কম লাগছে? যা বলছে আবহাওয়া অধিদপ্তর Logo বদ্বীপে নতুন বিপদ: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়েও দ্রুত নামছে মাটির স্তর Logo বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে রাজি হতে হবে! Logo নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু: মানতে হবে ইসির আচরণবিধি Logo প্রকৃতি ও জীবনের ৪০০ তম পর্ব ‘চর ও জীবন’ Logo ভারতে যদি বাংলাদেশ না খেলে তাহলে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

মিস ওয়ার্ল্ডের ইতিহাসে প্রথমবার ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন নাদিন আয়ুব

ইতিহাসের নতুন অধ্যায় রচনার পথে ফিলিস্তিন। প্রথমবারের মতো ‘মিস ইউনিভার্স’ মঞ্চে পা রাখতে চলেছেন দুবাইভিত্তিক ফিলিস্তিনি সুন্দরী নাদিন আয়ুব। রূপ, বুদ্ধিমত্তা ও সাহসিকতায় ভরপুর এই সুন্দরী শুধু প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না, বরং একটি জাতির স্বপ্ন, অস্তিত্ব আর পরিচয়ের বার্তা বহন করছেন। বিশ্বমঞ্চে এবার শোনা যাবে ফিলিস্তিনের কণ্ঠ!

২১ নভেম্বর শুরু হবে ২০২৫ এর বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা। এবারের আসর অনুষ্ঠিত থাইল্যান্ডে। নাদিন আয়ুব গত ১৩ অগস্ট ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তার মাধ্যমে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, আমি প্রথমবারের মতো মিস ইউনিভার্সে ফিলিস্তিনের হয়ে প্রতিনিধিত্ব করছি। এতে আমি সম্মানিত বোধ করছি। আমি কেবল একটি খেতাব নিয়ে নয়, বরং সত্য নিয়ে মিস ইউনিভার্সের মঞ্চে পা রাখছি। যখন প্যালেস্টাইন—বিশেষ করে গাজা হৃদয়বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

নাদিন আয়ুব যোগ করেন, আমি তুলে ধরছি সেই মানুষের কণ্ঠ যারা চুপ করে থাকেনি, থেমে যায়নি। বিশ্বকে দেখতে হবে আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করি। আমি প্রতিনিধিত্ব করছি সেই সব ফিলিস্তিনি নারী ও শিশুর, যাদের শক্তি সাহস আর অদম্যতা আজ পুরো বিশ্বকে দেখা উচিত।

সবশেষে তিনি লিখেছেন, আমরা কেবল আমাদের কষ্ট কিংবা বেদনার প্রতীক নই। আমরা সহনশীলতা, আশাবাদি। জন্মভূমির প্রতি ভালোবাসা আজও আমাদের ভেতরে বেঁচে আছে, বেঁচে থাকবে।

‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার মাধ্যমে দেশটির নারী ও শিশুদের কণ্ঠস্বরকে আরও জোরদার করার পরিকল্পনা নাদিনের। তিনি ফিলিস্তিনের নারীদের অকথিত গল্পগুলো বিশ্বর মাঝে ছড়িয়ে দিতে চান। নাদিন মন করেন, ফিলিস্তিনি নারীরা সংগ্রামের প্রতীকের চেয়েও বেশি কিছু। তার দেশের নারীদের স্বপ্ন, প্রতিভা এবং কণ্ঠস্বর বিশ্ব মঞ্চ তুলে ধরতে চান।

বলে রাখা ভালো, নাদিন আইয়ুব দুবাইভিত্তিক একজন ফিলিস্তিনি সুন্দরী। যিনি ফিলিস্তিনের পশ্চিম তীরের দুবাই এবং রামাল্লাহর মধ্যে থাকেন। তিনি ২০২২ সালে ‘মিস প্যালেস্টাইন’ খেতাব অর্জন করেছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ

মিস ওয়ার্ল্ডের ইতিহাসে প্রথমবার ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন নাদিন আয়ুব

আপডেট সময় ০১:২৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫