সংবাদ শিরোনাম ::
Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা Logo আজ থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা Logo ১৬ এপ্রিলের আবহাওয়া স্বস্তিদায়ক হতে পারে, তবে এরপর আবার গরম Logo মিরসরাইয়ে হরিণ জবাই! জড়িতদের ধরতে বন বিভাগের অভিযান Logo জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন

মুক্তির ৯ম দিনেও দর্শকপ্রিয়তার শীর্ষে “বরবাদ”

মুক্তির ৯ম দিনেও দর্শকপ্রিয়তার শীর্ষে বরবাদ

এবার ঈদুল ফিতরে মোট ছয়টি সিনেমা মুক্তি পেলেও দর্শকপ্রিয়তায় এগিয়ে রয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’।  ঈদে সবচেয়ে বেশি হলে মুক্তি পেয়েছে ‘বরবাদ’—মোট ১২০টি। মুক্তির ৯ম দিনেও সিনেমাটি প্রেক্ষাগৃহে চলছে দাপটের সঙ্গে।

স্টার সিনেপ্লেক্সে ঈদের দিন থেকে প্রতিদিন গড়ে প্রায় ৪৪টি শো চলছে, যা আজও অব্যাহত। সিনেমার টিকিট অগ্রিমেই শেষ হয়ে যাচ্ছে, এমনকি বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে অতিরিক্ত রাত ১২টার শো চালু করতে হয়েছে দর্শক চাহিদা মেটাতে। দেশের প্রায় প্রতিটি হলে ‘হাউজফুল’ বোর্ড ঝুলছে ‘বরবাদ’-এর নামের পাশে।

‘বরবাদ’ সিনেমাটি একটি রিভেঞ্জ থ্রিলার, যেখানে প্রতারণা ও প্রতিশোধের গল্প বোনা হয়েছে। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের ইধিকা পাল, আরও আছেন যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর ও ফজলুর রহমান বাবুর মতো তারকারা।

আজ রাজধানীর আজিমপুর থেকে মোহাম্মদ টিপু এসেছিলেন তার প্রিয় অভিনেতা শাকিব খানের বরবাদ দেখতে। তিনি খুবই আনন্দিত “বরবাদ” দেখে। তার মতো আরও অনেকে আনন্দিত হয়েছেন বরবাদ  দেখে।

আজ কর্মদিবস থাকার পরও দর্শকদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। অনেকেই পরিবারের সাথে এসেছেন। সব শ্রেনীর মানুষের কাছেই বরবাদ জনপ্রিয়তা লাভ করেছে।

বগুড়া থেকে তানিম আহমেদ  শাকিব খানের সাথে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন ১৩ দিন ধরে। তিনি নিজেকে শাকিব খানের একজন পাগলা ভক্ত মনে করেন। তিনি এ পর্যন্ত ৫ বার দেখেছেন বরবাদ সিনেমাটি। তাকে যখন জিজ্ঞেস করা হয় কতদিন অপেক্ষা করবেন শাকিব খানের সাথে দেখা করার জন্য? জবাবে তিনি বলেন- “অনন্তকাল পর্যন্ত আমি আমার প্রিয় নায়কের জন্য অপেক্ষা করতে রাজি”। এতে বোঝা যায় শাকিব খান তার সিনেমা দিয়ে তার দর্শকদের হৃদয় ছুঁতে পেরেছেন।

আপলোডকারীর তথ্য

পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া

মুক্তির ৯ম দিনেও দর্শকপ্রিয়তার শীর্ষে “বরবাদ”

আপডেট সময় ০৮:৪০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫