সংবাদ শিরোনাম ::
Logo যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে Logo ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা Logo পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী Logo ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদপ্তর Logo ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল Logo ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ Logo ভিন্ন সুরে যুদ্ধ বন্ধের কথা বললেন ট্রাম্প ও পেজেশকিয়ান, তবে ইসরায়েল বলছে না   Logo আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন Logo ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর Logo মোহাম্মদপুরে বিড়াল হত্যায় আসামির ৬ মাসের কারাদণ্ড

আগারগাঁও থেকে উত্তরা অংশে মেট্রোরেল চলাচল শুরু

প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা-আগারগাঁও-উত্তরা অংশে মেট্রোরেলের চলাচল শুরু হয়েছে। তবে বন্ধ রয়েছে আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও অংশের চলাচল।

রোববার (২৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একটি সূত্র।

সূত্রটি জানায়, একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনায় দুপুর সাড়ে ১২টা থেকে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। তবে যাত্রীদের সুবিধার্থে দুপুর ২টা ৫৮ মিনিট থেকে উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও অংশে ট্রেন চালাতে কাজ করা হচ্ছে বলেও সূত্রটি জানায়।

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে

আগারগাঁও থেকে উত্তরা অংশে মেট্রোরেল চলাচল শুরু

আপডেট সময় ০৩:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫