সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের সাজার মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বয়স্ক অসুস্থদের সাজা ভোগের সময় কমিয়ে তাদের মুক্তি দেওয়ার চিন্তা করছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশেষ করে যারা বয়স্ক ও নারী কারাবন্দি রয়েছেন, তাদের সাজার মেয়াদ কমানো হবে।

নারীদের ক্ষেত্রে যাবজ্জীবনের মেয়াদ কমিয়ে ২০ বছর করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, পুরুষের ক্ষেত্রে সাজার মেয়াদ এর চেয়ে কিছুটা বাড়তে পারে। তবে মেয়াদ কত করা হবে, এখনো নির্ধারণ করা হয়নি। 

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশিক্ষণের পাশাপাশি ও বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের পক্ষে-বিপক্ষে আন্দোলনের নামে ফরিদপুরে অবরোধ করে সাধারণের ভোগান্তি সৃষ্টি করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বিকেলের মধ্যে অবরোধ তুলে নেওয়া না হলে বলপ্রয়োগের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের সাজার মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৪:০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫