আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে হারিকেন এরিন কিছুটা শক্তি হারিয়ে ক্যাটাগরি ৫ থেকে এখন ক্যাটাগরি ৩ ঘূর্ণিঝড় হিসেবে ক্রমে যুক্তরাষ্ট্রের দিকে অগ্রসর হচ্ছে। শক্তি হারালেও যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ধেয়ে আসছে এরিন, যেটি ৩ অথবা ৩ মাত্রায় আঘাত হানতে পারে।
ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব বাহামা এবং ব্রিটেনের নিয়ন্ত্রণাধীন তুর্কস ও কাইকাস দ্বীপাঞ্চলে ঘূর্ণিঝড়টির প্রভাব দেখা গেছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবারত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
আজ (১৯ আগস্ট) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলের এসব দ্বীপগুলোতে একন ট্রপিক্যাল স্টর্ম সতর্কতা কার্যকর রয়েছে।
এখন পর্যন্ত হারিকেন এরিন সরাসরি উপকূলে আঘাত হানবে কিনা তা নিশ্চিত হওয়া তবে সমুদ্র বেশ উত্তাল রয়েছে। ফলে যুক্তরাষ্ট্র পূর্বাঞ্চলীয় উপকূলের নর্থ ক্যারোলিনা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।
মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, বর্তমানে ক্যাটাগরি–৪ পর্যায়ে থাকা এরিন সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত একটি বিপজ্জনক শক্তিশালী হারিকেন হিসেবেই থাকবে এবং এটি বারমুডা বা যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত নাও হানতে পারে।
বাহামাস আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং তুর্কস ও কাইকোস ইতোমধ্যে ক্রান্তীয় ঝড়ের প্রভাব অনুভব করছে এবং নৌযানগুলোকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট উইন্ডিডটকম দেখাচ্ছে,বর্তমানে এরিন ৩ মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করছে। আগামীকাল ২০ আগস্ট এটি আরও দুর্বল হয়ে ২ মাত্রার ঝড়্ হতে পারে। এটি ধীরে ধীরে আগামী ২৪ আগস্টের দিকে আরও দুর্বল হয়ে যেতে পারে।
প্রকৃতিবার্তা ডেস্ক 



















