সংবাদ শিরোনাম ::
Logo পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন তাহসান খান Logo এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান Logo বাঘ-হাতি হত্যা করলে ৭ বছর জেল, ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা, অন্যান্য প্রাণী শিকারেও দ্বিগুণ শাস্তি Logo নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা Logo হাইড্রোজেন ওয়াটার যে উপকারে আসে Logo ট্রাম্পের সামরিক বৈঠক, ইরানও প্রস্তুত! দুই দেশ কি তবে শিগগিরই যুদ্ধে জড়াচ্ছে? Logo তাহসান-রোজার বিচ্ছেদ নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য Logo এবার স্পন্সরশিপ হারাচ্ছে বাংলাদেশের ক্রিকেট Logo মাত্র ২ চিকিৎসক দিয়ে দেশের সব বন্যপ্রাণীর চিকিৎসা! Logo মুহাম্মদ মনির হোসেন সম্পাদিত ‘নদীকাহন’ গ্রন্থের পাঠ উন্মোচন

যেভাবে কমানো যাবে মাইগ্রেনের ব্যথা

যেভাবে কমানো যাবে মাইগ্রেনের ব্যথা

বর্তমানে মাইগ্রেন একটি সাধারণ ও কষ্টদায়ক স্বাস্থ্যসমস্যায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে অনেক মানুষ এই মাথাব্যথায় ভুগছেন, যার প্রভাব পড়ে তাদের দৈনন্দিন কাজকর্ম ও জীবনে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মাইগ্রেন নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর ও সহজ উপায় হলো নিয়মিত ও পর্যাপ্ত ঘুম।

চিকিৎসকদের মতে, প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও জেগে ওঠার অভ্যাস গড়ে তুললে মাইগ্রেনের প্রকোপ অনেকাংশে কমে যায়। এমনকি ছুটির দিনেও এই রুটিন বজায় রাখা জরুরি, কারণ অতিরিক্ত ঘুম বা ঘুমের ঘাটতি দুইই মাইগ্রেন বাড়িয়ে তুলতে পারে।

ঘুমের সঠিক রুটিন মানলে যে উপকার:

.মাইগ্রেনের তীব্রতা ও ঘনত্ব কমে

.শরীর ও মন স্থিতিশীল থাকে

.মানসিক চাপ হ্রাস পায়

.স্নায়ু শান্ত থাকে, যা মাইগ্রেন কমাতে সাহায্য করে

.মাইগ্রেন কমাতে আরও কিছু কার্যকর পরামর্শ

স্ট্রেস নিয়ন্ত্রণ: ধ্যান, যোগব্যায়াম বা রিল্যাক্সেশন অনুশীলন মানসিক চাপ কমায়।

নিয়মিত হালকা ব্যায়াম: হাঁটা বা শরীরচর্চা রক্ত সঞ্চালন বাড়ায়।

পর্যাপ্ত পানি পান: পানিশূন্যতা মাথাব্যথা বাড়ায়, তাই প্রচুর পানি পান জরুরি।

স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ: দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকালে ঝুঁকি বাড়ে, তাই ২০-২০-২০ নিয়ম মেনে চলতে হবে।

সুষম খাদ্যাভ্যাস: বাদাম, কলা, তরমুজ ও মাশরুমের মতো খাবার মাইগ্রেন কমাতে সহায়ক।

বিশেষজ্ঞদের মতে, মাইগ্রেন নিয়ন্ত্রণে শুধু ওষুধ নয়, বরং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তার মধ্যে নিয়মিত ঘুমকে দেওয়া হচ্ছে সর্বাধিক গুরুত্ব।

এভাবে ঘুম ও জীবনধারায় পরিবর্তন আনলেই অনেকাংশে কমানো সম্ভব মাইগ্রেনের যন্ত্রণা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন তাহসান খান

যেভাবে কমানো যাবে মাইগ্রেনের ব্যথা

আপডেট সময় ০১:১১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫