সংবাদ শিরোনাম ::
Logo খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত! Logo চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ Logo আগামী ৫ দিন দেশের কয়েক জায়গায় বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে Logo ভারতের তৃতীয় নাকি নিউজিল্যান্ডের প্রথম? আজ কার হাতে উঠবে শিরোপা? Logo নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত বালেন্দ্র শাহ      Logo ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী Logo ইরান কতদিন পর্যন্ত তীব্র হামলা চালিয়ে যেতে পারবে জানালো আইআরজিসি Logo যুদ্ধের পর প্রথমবারের মতো কাতার থেকে ছাড়ছে এলএনজির জাহাজ, গন্তব্য বাংলাদেশ! Logo আন্তর্জাতিক নারী দিবস আজ Logo স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

যেভাবে শুরু হলো শবে বরাতে হালুয়া-রুটির প্রচলন

পবিত্র শাবান মাসের ১৪ তারিখ রাতই মুসলমানদের কাছে পরিচিত শবে বরাত হিসেবে। এ রাতকে ঘিরে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নফল ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন। সন্ধ্যার পর থেকেই শুরু হয় ইবাদত, যা ভোরে ফজর নামাজ আদায়ের মাধ্যমে শেষ হয়।

শবে বরাত উপলক্ষে মুসলিম পরিবারগুলোতে দেখা যায় বিশেষ আয়োজন। ইবাদতের পাশাপাশি খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও থাকে নানা প্রস্তুতি। এর মধ্যে সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় আয়োজন হলো হরেক রকমের হালুয়া ও রুটি। শুধু নিজেদের পরিবারের মধ্যেই নয়, প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের মাঝেও হালুয়া-রুটি বিতরণ করার একটি সামাজিক রীতি গড়ে উঠেছে।

তবে ইতিহাসবিদদের মতে, শবে বরাতে হালুয়া-রুটির প্রচলন কোনো ধর্মীয় বিধান বা ফরজ আমলের অংশ নয়। বরং এটি সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ, যার মূল উদ্দেশ্য হলো আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে এই পবিত্র রাতের আনন্দ ভাগাভাগি করে নেওয়া।

ইতিহাস বিশ্লেষণে দেখা যায়, হালুয়া মূলত মিষ্টি খাবারের প্রতীক হিসেবেই প্রচলিত। বাংলাদেশ ভূখণ্ডে শবে বরাত পালনের সূচনা হয় উনিশ শতকের শেষভাগে। সে সময় ঢাকার নবাবরা শবে বরাতকে ঘিরে ব্যাপক আয়োজন করতেন। আলোকসজ্জা, দান-খয়রাত ও মিষ্টি বিতরণ ছিল সেই আয়োজনের অংশ। তখনকার দিনে মিষ্টি মূলত ঘরেই তৈরি করা হতো। ফলে সহজলভ্য মিষ্টি হিসেবে হালুয়া প্রস্তুত ও বিতরণের রীতি গড়ে ওঠে।

ইতিহাসবিদরা আরও জানান, নবাবদের শাসনব্যবস্থা, মুসলমানদের সামাজিক আধিপত্য এবং ধর্মীয় অনুশাসন এই তিনটি বিষয় একসঙ্গে প্রকাশ করতেই শবে বরাতে বড় ধরনের উৎসবের আয়োজন হতো। পরবর্তীতে পাকিস্তান আমলে শবে বরাতের দিন সরকারি ছুটি ঘোষিত হলে এর আয়োজন আরও বিস্তৃত হয়। এর ধারাবাহিকতায় খাবারের তালিকায় স্থায়ী জায়গা করে নেয় হালুয়া।

এ ছাড়া হাদিস থেকে জানা যায়, রাসুলুল্লাহ (সা.) মিষ্টি খাবার পছন্দ করতেন। তাঁর উম্মতের মধ্যেও মিষ্টি খাবারের প্রতি একটি স্বাভাবিক আগ্রহ রয়েছে। ইতিহাসবিদদের ধারণা, এই প্রেক্ষাপটেও শবে বরাতের ইবাদতের সঙ্গে মিষ্টি খাবার, বিশেষ করে হালুয়া খাওয়ার রীতি জনপ্রিয় হয়ে উঠেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত!

যেভাবে শুরু হলো শবে বরাতে হালুয়া-রুটির প্রচলন

আপডেট সময় ০৬:৫৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬