সংবাদ শিরোনাম ::
Logo সাকার ফিশের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছে সেনাবাহিনী! Logo হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু Logo চলতি মাসে ২-৩ টি তীব্র কালবৈশাখী হতে পারে, রয়েছে ঘূর্ণিঝড়ের শঙ্কা Logo পদ্মা ব্যারেজ: ইলিশের ভাল-মন্দ Logo ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন Logo ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু Logo পরিবেশ দূষণকারীদের ‘মানুষরূপী চতুষ্পদ প্রাণী’ বললেন গাজীপুরের ডিসি   Logo লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা Logo শতবর্ষে প্রকৃতির কণ্ঠস্বর: স্যার ডেভিড অ্যাটেনবরো, জীববৈচিত্র্য ও জলবায়ুর এক অনন্য যোদ্ধা Logo মিরপুর টেস্টে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ

যেসব ভুলের কারনে এয়ার কুলার হতে পারে প্রাণঘাতী

গরমে স্বস্তি পেতে অনেকেই এসির বদলে এয়ার কুলার ব্যবহার করেন। কম খরচে ঘর ঠান্ডা রাখার এই যন্ত্রটি এখন অনেক পরিবারের ভরসা। কিন্তু সামান্য কিছু ভুলেই এটি হয়ে উঠতে পারে ভয়াবহ বিপদের কারণ। এমনই সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, এয়ার কুলার ব্যবহারে তিনটি বড় ভুল সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে।

প্রথমত, পানি ভরার সময় অসাবধানতা। অনেকেই কুলার চালু থাকা অবস্থায় পানি দেন। যা অত্যন্ত বিপজ্জনক। পানি ও বিদ্যুতের সংস্পর্শ মুহূর্তেই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটাতে পারে। তাই পানি ভরার বা পরিষ্কার করার আগে অবশ্যই প্লাগ খুলে নেওয়া জরুরি।

দ্বিতীয়ত, পুরোনো তার বা সংযোগ ঠিক আছে কি না তা না দেখা। দীর্ঘদিন ব্যবহার না করলে বা পুরোনো কুলারের তার ক্ষতিগ্রস্ত হতে পারে। ছেঁড়া বা খোলা তার বিদ্যুৎ লিকেজ তৈরি করে বড় দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। বিশেষ করে লোহার বডির পুরোনো কুলারে এই ঝুঁকি বেশি থাকে।

তৃতীয়ত, শরীরে শকের ছোট লক্ষণ উপেক্ষা করা। কুলার চালু করার সময় হালকা ঝাঁকুনি বা সুড়সুড়ি অনুভব করলে সেটি বিপদের সতর্ক সংকেত হতে পারে। এটি সাধারণত আর্থিং সমস্যার কারণে হয়। এমন পরিস্থিতিতে দেরি না করে বিশেষজ্ঞ ইলেকট্রিশিয়ানের সাহায্য নেওয়া উচিত।

এছাড়া ভেজা হাতে বা ভেজা শরীরে কুলার ব্যবহার করাও মারাত্মক ঝুঁকিপূর্ণ। পানি বিদ্যুৎ প্রবাহকে বাড়িয়ে দেয়। ফলে শকের তীব্রতা অনেক বেড়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, এয়ার কুলার ব্যবহার করতে হলে সবসময় শুকনো অবস্থায়, নিরাপদ বৈদ্যুতিক সংযোগ নিশ্চিত করে এবং নিয়মিত পরীক্ষা করে ব্যবহার করা উচিত।

একটু সচেতনতা আপনাকে বড় দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে। এটাই বিশেষজ্ঞদের মূল বার্তা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাকার ফিশের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছে সেনাবাহিনী!

যেসব ভুলের কারনে এয়ার কুলার হতে পারে প্রাণঘাতী

আপডেট সময় ১১:৫১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬