সংবাদ শিরোনাম ::
Logo ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ Logo ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের Logo ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল Logo সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জাতিসংঘের ঐতিহাসিক চুক্তি কার্যকর, স্বাগত জানালো চীন Logo মাঘে শীত কেন কম লাগছে? যা বলছে আবহাওয়া অধিদপ্তর Logo বদ্বীপে নতুন বিপদ: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়েও দ্রুত নামছে মাটির স্তর Logo বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে রাজি হতে হবে! Logo নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু: মানতে হবে ইসির আচরণবিধি Logo প্রকৃতি ও জীবনের ৪০০ তম পর্ব ‘চর ও জীবন’ Logo ভারতে যদি বাংলাদেশ না খেলে তাহলে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

যে তিন অভ্যাসে সহজেই কমবে পেটের মেদ

যে তিন অভ্যাসে সহজেই কমবে পেটের মেদ

পেটের মেদ কিছুতেই কমছে না? নিজেকে ফিট রাখতে মিষ্টি, ভাজাভুজি বন্ধ করে দিয়েছেন, নিয়মিত শরীরচর্চাও করছেন, তবুও পুরনো জিন্সে আটকে যাচ্ছে কোমর? এই সমস্যার সমাধান পেতে আরও একটু সচেতন হওয়াটা জরুরি।

এই নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময় শুধু ডায়েট ও ব্যায়াম করলেই হয় না, নজর দিতে হয় অন্ত্রের স্বাস্থ্য এর দিকেও।

আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট ডা. সৌরভ শেঠি জানাচ্ছেন, হজমের সমস্যা এবং অন্ত্রের অস্বাস্থ্যকর অবস্থাই হতে পারে পেটের মেদ না ঝরার অন্যতম কারণ। তাই দ্রুত ফল পেতে এই তিনটি অভ্যাস গড়ে তুলতে বলছেন তিনি—

. রাতের খাবার আগে ও হালকা খান
রাতে ভারী খাবার খাওয়ার প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়। অনেকেই রাত দশটার পরে খেয়ে ঘুমিয়ে পড়েন। এতে শরীর বিশ্রামে চলে যায়, ফলে হজম ও বিপাকের (Metabolism) প্রক্রিয়া ব্যাহত হয়, যা মেদ বাড়ার অন্যতম কারণ। তাই চিকিৎসক পরামর্শ দিচ্ছেন, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে হালকা খাবার— যেমন স্যুপ বা সালাড খেয়ে নেওয়া উচিত। এতে ঘুমের আগে অন্তত চার ঘণ্টা হজমের সময় পাওয়া যায়।

. সারা দিন একটু একটু করে পানি পান করুন
গরম পানি হজমের প্রক্রিয়া সক্রিয় রাখে। অন্য দিকে ঠান্ডা পানি হজমের গতি কমিয়ে দেয়। একটু একটু পানি শুধু হজমই নয়, বিপাকের হারও ঠিক রাখে। আর বিপাক ঠিক থাকলে ওজন কমানো সহজ হয়।

. খাদ্য তালিকায় বিশেষ কিছু মশলা ও ভেষজ রাখুন
শরীরের তাপমাত্রা ঠিক রাখতে এবং টক্সিন দূর করতে কিছু প্রাকৃতিক উপাদান খুব কার্যকর। প্রতিদিনের খাদ্যে রাখতে পারেন আদা, গোলমরিচ, দারচিনি, হলুদের মতো গরম প্রকৃতির মশলা। পাশাপাশি আমলকি, হরিতকি, বহেরা—এই তিনে মিলে তৈরি ‘ত্রিফলা’ শরীরকে দূষণমুক্ত করতে সাহায্য করে। এ ছাড়াও মেথি ও জিরেও হজমে সহায়ক এবং পেটের মেদ কমাতে কার্যকর।

উল্লেখ্য: শুধু খাওয়া-দাওয়ার নিয়ন্ত্রণ নয়, শরীরের অন্তর্গত প্রক্রিয়াগুলোর সঠিক কার্যকারিতাও ওজন কমাতে অত্যন্ত জরুরি। তাই নিয়মিত এই ছোট ছোট অভ্যাসগুলিকে জীবনের অংশ করে তুললেই মিলতে পারে কাঙ্ক্ষিত ফল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ

যে তিন অভ্যাসে সহজেই কমবে পেটের মেদ

আপডেট সময় ০৫:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫