সংবাদ শিরোনাম ::
Logo সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত Logo ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার Logo হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু Logo থাইল্যান্ডে সবচেয়ে বড় ডাইনোসর নাগাটাইটানের খোঁজ Logo বৃষ্টি-লঘুচাপ, আগামী কয়েকদিন যেমন থাকতে পারে আবহাওয়া Logo শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন Logo এবারের কোরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’ Logo সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনের বিপদ বাড়ছেই: ভৈরব-রূপসার তলদেশে মাইক্রোপ্লাস্টিক-ভারী ধাতু   Logo রোববার রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রমজানে ত্বকের যত্নের সহজ কিছু কৌশল

রমজানে ত্বকের যত্নের সহজ কিছু কৌশল

চলছে রমজান মাস, আত্নশুদ্ধির এই মাসে আমাদের খাওয়া দাওয়া, লাইফস্টাইলে ব্যপক পরিবর্তন হয়। যার প্রভাব আমাদের ত্বকেও পরে। সারাদিন রোজা রাখার কারণে আমাদের ত্বক কিছুটা নিস্তেজ ও প্রাণহীন হয়ে পরে। পানির অভাবে ত্বক শুষ্ক হয়ে যায়, ব্রণ দেখা দেয় এবং ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে উঠে। তাই এই সময় সিয়াম সাধনার পাশাপাশি ত্বকের যত্নের প্রতি খেয়াল রাখতে হবে।

হাইড্রেশন

পানি শূন্যতার কারণে এসময় ত্বকের আর্দ্রতা কমে গিয়ে প্রাণহীন ও শুষ্ক হয়ে পড়ে। এজন্য ইফতার থেকে সেহরি পর্যন্ত কমপক্ষে ৮ গ্লাস পানি পান করা উচিত। সঙ্গে রাখুন ডাবের পানি, লেবুর শরবত ও ফলের রস, যা শরীর ও ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করবে।পাশাপাশি ক্যাফেইন থেকেও দূরে থাকতে হবে কারণ ক্যাফেইন শরীরকে ডিহাইড্রেট করে ফেলে

মেকআপ এড়িয়ে চলুন
রমজানে মেকআপ ব্যবহার কমিয়ে দিন বা এড়িয়ে চলুন। ত্বকের স্বাভাবিক অবস্থা ধরে রাখার জন্য কেমিক্যাল থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে।

সানব্লক ব্যবহার করুন

গ্রীষ্মের রমজানে ত্বককে সূর্যলোক থেকে দূরে রাখতে বিশেষ সুরক্ষার দরকার হয়। তাই ঘরের বাইরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই সানব্লক ব্যবহার করুন।

ফেস মাস্ক

প্রতি সপ্তাহে অন্তত ১-২ বার ফেস মাস্ক ব্যবহার করুন। সবচাইতে ভালো হয় যদি আপনি এই সময়ে মাস্ক ব্যবহার করেন, যেমন- কিউকাম্বার মাস্ক, এলোভেরা মাস্ক, ইত্যাদি আপনার স্কিন কে অনেক কোমল রাখবে এবং আরামদায়ক অনুভূতি দিবে।

সুষম খাদ্যাভ্যাস বজায় রাখুন
সাহরি ও ইফতারের খাবারের ওপরই নির্ভর করে আপনার শরীর ও ত্বকের স্বাস্থ্য। বেশি করে ফাইবারযুক্ত খাবার খান, যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখবে এবং ত্বককেও উজ্জ্বল রাখবে। বাদাম, খেজুর, ফল ও সবুজ শাকসবজি খেলে ত্বক পুষ্টি পাবে। ইফতারে ভাজা পোড়া এড়িয়ে চলুন।

দই খান প্রতিদিন
প্রতিদিনের খাদ্য তালিকায় দই রাখুন, কারণ এটি প্রোটিনের চমৎকার উৎস, যা সারাদিন শক্তি জোগাবে এবং ত্বককেও পুষ্টি দেবে। সাহরিতে এক বাটি দই খেলে শরীরের পানি শূন্যতার অভাব বোধ হবে না একইসাথে ত্বক থাকবে সতেজ ও উজ্জ্বল।

টোনার ব্যবহার করবেন না

গ্রীষ্মের সময় আমাদের ত্বক অনেক ডিহাইড্রেটেড থাকে তাই টোনার ফেসে দিয়ে বেশিক্ষন অপেক্ষা করবেন না। রমজান মাসে সব রকমের টোনার জাতীয় প্রসাধন এড়িয়ে চলা উচিত। যেহেতু বেশিক্ষন অপেক্ষা করলে ত্বক টোনার কে পুরোপুরি শুষে নিবে এবং  এর ফলে পরে সিরাম ও ময়েশ্চারাইজার ব্যবহার করলেও ততটা কার্যকরী হবেনা।

সঠিক যত্ন ও পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে রমজানেও ত্বক থাকবে সুন্দর ও প্রাণবন্ত।

জনপ্রিয় সংবাদ

সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত

রমজানে ত্বকের যত্নের সহজ কিছু কৌশল

আপডেট সময় ০৫:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫