সংবাদ শিরোনাম ::
Logo ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ Logo ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের Logo ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল Logo সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জাতিসংঘের ঐতিহাসিক চুক্তি কার্যকর, স্বাগত জানালো চীন Logo মাঘে শীত কেন কম লাগছে? যা বলছে আবহাওয়া অধিদপ্তর Logo বদ্বীপে নতুন বিপদ: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়েও দ্রুত নামছে মাটির স্তর Logo বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে রাজি হতে হবে! Logo নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু: মানতে হবে ইসির আচরণবিধি Logo প্রকৃতি ও জীবনের ৪০০ তম পর্ব ‘চর ও জীবন’ Logo ভারতে যদি বাংলাদেশ না খেলে তাহলে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে রাজধানীতে বিভিন্ন ইসলামি দলের বিক্ষোভ

গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর সংগঠিত হয়েছে একের পর এক বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন ও দোয়া মাহফিল। ফিলিস্তিনি জনগণের ওপর চালানো নৃশংস গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এসব কর্মসূচিতে।

ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে রাজধানীতে বিভিন্ন ইসলামি দলের বিক্ষোভ prokritibarta

বিক্ষোভকারীদের হাতে ছিল বাংলাদেশের ও ফিলিস্তিনের পতাকা। হামলা বন্ধের আহ্বান জানিয়ে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড ছিল তাঁদের হাতে।

জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয় বিক্ষোভ। এরপর বিভিন্ন দল ও সংগঠন একের পর এক মিছিল নিয়ে বের হতে থাকেন। এর মধ্যে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ছাত্র জমিয়ত বাংলাদেশ, বাংলাদেশ শান্তি সংঘ, তিসরী ইনসাফ দল, বাংলাদেশ ইসলামী যুব সংঘ, আল কুদ্‌স কমিটি বাংলাদেশ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, জাতীয় ইমাম সমাজসহ অনেকে। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে পল্টন মোড় হয়ে বিজয়নগর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভ কর্মসূচিগুলো ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বায়তুল মোকাররম ও পল্টনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

জনপ্রিয় সংবাদ

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ

ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে রাজধানীতে বিভিন্ন ইসলামি দলের বিক্ষোভ

আপডেট সময় ০৮:২৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫