সংবাদ শিরোনাম ::
Logo গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি Logo গ্যাস সংকটের মুখে এলপিজি আমদানির ঋণ সুবিধা সহজ করলো বাংলাদেশ ব্যাংক Logo নিহত আনুমানিক ৫০০! ইরানে হচ্ছেটা কী! দেশটির নতুন বিক্ষোভের কারণ ও ঘটনাপ্রবাহ দেখুন টাইমলাইনে Logo ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রে সরে যাওয়ায় বাংলাদেশে সম্ভাব্য প্রভাব Logo দূষিত বাতাসে সোমবারও এক নম্বর ঢাকা Logo বিলুপ্ত জাতের প্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি : মৎস্য উপদেষ্টা Logo যে কারণে হলো তাহসান-রোজার বিবাহ বিচ্ছেদ Logo আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক Logo আজ কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের প্রয়াণ দিবস Logo আজ বায়ুদূষণের তালিকার শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

রাজশাহীতে শীত বেড়েছে, বইছে মৃদু বাতাস

রাজশাহীতে শীত বেড়েছে, বইছে মৃদু বাতাস

রাজশাহীতে বেড়েছে শীত। আজ (রোববার, ২১ ডিসেম্বর) সকালে শুরু হয় ঘন কুয়াশা। রাত থেকেই রাজশাহীতে ঘন কুয়াশা পড়তে শুরু করে। বইতে থাকে ঠাণ্ডা বাতাস।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রাজশাহীতে আজ সকাল ৮টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। আর্দ্রতা শতভাগ। এতে শীতের অনুভূতি বেড়েছে। ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে এসেছে। ফলে বাড়ছ শীতের তীব্রতা।

টানা চারদিনের পশ্চিমা বাতাসে স্থবির হয়ে পড়েছে জয়পুরহাটের জনজীবন। গত বৃহস্পতিবার বিকেল থেকে হাঁড়কাপানো শীত জেলার সর্বত্র জেঁকে বসেছে। ঘন কুয়াশার সঙ্গে বৃদ্ধি পেয়েছে শীতের প্রকোপ। মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। কষ্ট হলেও জীবিকার প্রয়োজনে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল থেকে আজ রোববার সকাল ১০টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। এতে বস্তিবাসী ও ছিন্নমূল মানুষরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে পড়েছেন চরম বিপাকে।

শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গত কয়েকদিনে হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে। এছাড়া সর্দি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অনেক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, আজ রোববার ভোর ৬টায় জয়পুরহাটসহ পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায়ও তাপমাত্রা অপরিবর্তিত থাকে। শনিবারের তুলনায় তাপমাত্রা আজ কম, কুয়াশাও বেশি। হালকা বৃষ্টির মতো পড়ছে কুয়াশা।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি

রাজশাহীতে শীত বেড়েছে, বইছে মৃদু বাতাস

আপডেট সময় ১২:৪০:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫