সংবাদ শিরোনাম ::

রেকর্ড ভূমিকম্পের পর রাশিয়ায় জেগে উঠলো ৫০০ বছরের ঘুমন্ত আগ্নেয়গিরি

৫০০ বছর পরে জেগে উঠেছে রাশিয়ার কামচাটকার ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি। দেশটির জরুরি কর্তৃপক্ষ রোববার এ তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে, এই অঞ্চলে গত সপ্তাহে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের পর এই অগ্ন্যুৎপাত হলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম অনুসারে, রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ১৫ শতকে শেষবার অগ্ন্যুৎপাত হওয়া ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি থেকে ছাইয়ের বিশাল কুণ্ডলী বের হতে দেখা যাচ্ছে। কামচাটকার জরুরি অবস্থা মন্ত্রণালয় টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, আগ্নেয়গিরির স্তূপটি ৬ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ‘আগ্নেয়গিরি থেকে লাভা প্রশান্ত মহাসাগরের দিকে ছড়িয়ে পড়ছে। এই লাভার পথে কোনো জনবসতিপূর্ণ এলাকা নেই এবং জনবসতিপূর্ণ এলাকায় কোনো ছাই পড়ার ঘটনাও রেকর্ড করা হয়নি।’

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগ্নেয়গিরিটি সক্রিয় হওয়ায় উড়োজাহাজ চলাচলে ‘কমলা’ ঝুঁকি কোড দেওয়া হয়েছে। যার অর্থ এই অঞ্চলে উড়োজাহাজ চলাচল ব্যাহত হতে পারে।

বুধবার এই অঞ্চলের আরেকটি আগ্নেয়গিরি ইউরোপ ও এশিয়ার সর্বোচ্চ সক্রিয় ক্লাইচেভস্কয়ের অগ্ন্যুৎপাতের পর এবার আরেকটি আগ্নেয়গিরি সক্রিয় হওয়ার ঘটনা ঘটলো।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

রেকর্ড ভূমিকম্পের পর রাশিয়ায় জেগে উঠলো ৫০০ বছরের ঘুমন্ত আগ্নেয়গিরি

আপডেট সময় ০৭:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫