সংবাদ শিরোনাম ::
Logo পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন তাহসান খান Logo এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান Logo বাঘ-হাতি হত্যা করলে ৭ বছর জেল, ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা, অন্যান্য প্রাণী শিকারেও দ্বিগুণ শাস্তি Logo নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা Logo হাইড্রোজেন ওয়াটার যে উপকারে আসে Logo ট্রাম্পের সামরিক বৈঠক, ইরানও প্রস্তুত! দুই দেশ কি তবে শিগগিরই যুদ্ধে জড়াচ্ছে? Logo তাহসান-রোজার বিচ্ছেদ নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য Logo এবার স্পন্সরশিপ হারাচ্ছে বাংলাদেশের ক্রিকেট Logo মাত্র ২ চিকিৎসক দিয়ে দেশের সব বন্যপ্রাণীর চিকিৎসা! Logo মুহাম্মদ মনির হোসেন সম্পাদিত ‘নদীকাহন’ গ্রন্থের পাঠ উন্মোচন

রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে কক্সবাজার যাবেন প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে কক্সবাজার যাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৪ আগস্ট কক্সবাজারে এই সম্মেলন শুরু হবে। পরদিন ২৫ আগস্ট কক্সবাজার যাবেন প্রধান উপদেষ্টা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, “রোহিঙ্গা ইস্যু আবারও আন্তর্জাতিক মহলে তুলে ধরতে কক্সবাজারে বড় পরিসরে রোহিঙ্গা কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। ২৪-২৬ আগস্ট পর্যন্ত তিন দিন এই কনফারেন্স চলবে। প্রধান উপদেষ্টা ২৫ আগস্ট কনফারেন্সে যোগ দেবেন।”

প্রেস সচিব জানান, রোহিঙ্গাদের মানবিক সহায়তা বৃদ্ধি, দেশে ফেরত পাঠানো এবং আন্তর্জাতিক মহলে সাড়া বৃদ্ধির পাশাপাশি প্রধান প্রধান সমস্যাগুলো কনফারেন্সে উঠে আসবে।

শফিকুল আলম আরও বলেন, “এমন আরও দুটি কনফারেন্সের আয়োজন করা হবে। সেপ্টেম্বরের ৩০ তারিখ জাতিসংঘে ১৭০ দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বড় পরিসরে কনফারেন্স হবে। এছাড়া কাতারের দোহায় আরেকটি কনফারেন্সের আয়োজন করা হচ্ছে।”

কক্সবাজারে অনুষ্ঠিত কনফারেন্সে ৪০ দেশের প্রতিনিধি থাকবেন। এছাড়া বাংলাদেশে নিযুক্ত ১০ দেশের রাষ্ট্রদূতেরা কনফারেন্সে অংশ নেবেন বলে জানান প্রেস সচিব।

জনপ্রিয় সংবাদ

পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন তাহসান খান

রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে কক্সবাজার যাবেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৬:১৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫