শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়া, জাপানে সুনামির আঘাত, কয়েকটি দেশে সতর্কতা জারি

রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। শক্তিশালী এই ভূমিকম্পের পর রাশিয়ার কুড়িল দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে সুনামি। কাছাকাছি থাকা উত্তর জাপানের হোক্কাইডোতে প্রায় চার মিটার উচ্চতার সুনামির প্রথম ঢেউ আঘাত হেনেছে।

এদিকে সবশেষ পাওয়া তথ্যনুযায়ী এশিয়ার দেশ ফিলিপাইন ও ইন্দোনেশিয়াও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বিবিসি জানিয়েছে, ভূমিকম্পের পর ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূমিকম্প সংস্থা সুনামির সতর্কতা জারি করেছে। সতর্কতায় বলা হয়েছে, বুধবার বিকেলে (ম্যানিলা সময়) ১ মিটারের কম সুনামির ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে। এ অবস্থায় ২০টিরও বেশি প্রদেশের বাসিন্দাদের সৈকত এবং উপকূলীয় অঞ্চলের কাছাকাছি না যেতে সতর্ক করা হয়েছে।

এছাড়া পেরু, ইকুয়েডরের কাছে অবস্থিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ ও পূর্ব চীনের কিছু অংশেও সুনামি সতর্কতা জারি করা হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১১৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে।

শুরুতে মাত্রা ৮ বলা হলেও পরে তা সংশোধন করে ৮.৮ করা হয়। এরপর ৬.৯ মাত্রার একটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোদভ টেলিগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় বলেছেন, “আজকের ভূমিকম্প ছিল ভয়াবহ, গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী।”

রাশিয়ার দুর্গম ওই অঞ্চলে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সুনামি বিধ্বস্ত দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা জারি করেছে রাশিয়া। বুধবার (৩০ জুলাই) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, রাশিয়ার দূর প্রাচ্যের সাখালিন অঞ্চলের উত্তরাঞ্চলীয় কুড়িল দ্বীপপুঞ্জে সুনামির আঘাতে বহু অবকাঠামো ও ভবন ক্ষতিগ্রস্ত এবং জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

আঞ্চলিক জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী সের্গেই লেবেদেভ জানিয়েছেন, কামচাটকার কিছু অংশে ৩ থেকে ৪ মিটার উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উপকূল থেকে দূরে সরে যেতে বলা হয়েছে।

সুনামির প্রথম ঢেউ আঘাত হানে জাপানের হোক্কাইডো উপকূলে। সেই ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি)। হোক্কাইডোর উত্তর-পূর্বাঞ্চলের বন্দরনগরী নেমুরোয় পৌঁছায় সেই ঢেউ।

উত্তর হোক্কাইডো দ্বীপের কারখানা কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সমুদ্রতীরবর্তী পাহাড়ে আশ্রয় নিতে দেখা গেছে টিবিএস টেলিভিশনে প্রচারিত ভিডিওতে।

সুনামির ঢেউ আঘাত হানার পর রাজধানী টোকিওসহ দেশের উপকূলীয় ও উপকূলের কাছের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে জাপান।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক দূষণ রোধে বৈশ্বিক চুক্তির আলোচনা করতে নতুন নেতা নির্বাচিত  

শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়া, জাপানে সুনামির আঘাত, কয়েকটি দেশে সতর্কতা জারি

আপডেট সময় ১২:০৯:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫