সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

শরীয়তপুরে ১৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা  

পরিবেশ দূষণ, ধ্বংস এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এর অংশ হিসেবে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে অবৈধ পলিথিন ব্যাগ বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত সখিপুর বাজারের নিউ ঢাকা বেকারীকে অবৈধ পলিথিন শপিং ব্যাগ রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করে এবং প্রায় ১৬০ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করে।

এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রাফসান রাব্বি।

একই দিন ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধেও অভিযান পরিচালিত হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারা লংঘনের দায়ে সখিপুরের শাহ সেকান্দারকে ৫০ হাজার জরিমানা করে তা আদায় করা হয়। এ আদালতে প্রসিকিউশন করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান।

শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলার পরিবেশ অধিদপ্তর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

শরীয়তপুরে ১৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা  

আপডেট সময় ০৬:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫