সংবাদ শিরোনাম ::
Logo চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে Logo মৎস্য-জীববৈচিত্র্য রক্ষায় হালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ বন্ধ Logo মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা Logo আবারও ইমরান খানের অসুস্থতার গুঞ্জন, বিরোধী দল ও তারকা ক্রিকেটারদের চাপে সরকার Logo টানা পাঁচ দিনের ছুটির পর আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান Logo রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ Logo হিন্দুস্তান টাইমস: তারেক সরকারের শপথে মোদির আসার সম্ভাবনা নেই Logo এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান Logo শীত শেষে কিভাবে গরম কাপড় গুছিয়ে রাখবেন Logo সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি

কারিগরি শিক্ষার্থীদের সাতরাস্তা অবরোধ, যান চলাচল বন্ধ

কয়েক দফা দাবি নিয়ে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে ‘কারিগরি ছাত্র আন্দোলন’-এর ব্যানারে কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। রাস্তা অবরোধ করে স্লোগানে স্লোগানে নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন তারা।

প্রকৌশল অধিকার আন্দোলনের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করার এবং জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, পূর্বঘোষিত দাবিগুলোর রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ বিভিন্ন দাবি তারা উপস্থাপন করেন।

এদিকে, দুপুরে সচিবালয়ে প্রকৌশল পেশায় বিসিএস ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির সভা হওয়ার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে

কারিগরি শিক্ষার্থীদের সাতরাস্তা অবরোধ, যান চলাচল বন্ধ

আপডেট সময় ১২:৪৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫