সংবাদ শিরোনাম ::
Logo ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা Logo বৈধ অস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ Logo সিলেটে ট্রেনের ধাক্কায় মেরুদণ্ডে আঘাত পাওয়া হাতির অবস্থা আশঙ্কাজনক Logo সড়কজুড়ে অবৈধ বালুর ব্যবসা, হুমকির মুখে পরিবেশ Logo শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo যে উপায়ে কাপড়ের কঠিন দাগ সহজে দূর করা যায় Logo ইরানে বিক্ষোভ-সহিংসতায় নিহত বেড়ে ৫ হাজার, ইসরায়েল-আমেরিকাকে দায়ী করলেন খামেনি Logo প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে ধান সেদ্ধ! বাতাসে, খাদ্যে, ফসলে বিষ Logo জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পৃথক বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী শীতকালীন বইমেলা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আজ থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘শীতকালীন বইমেলা-২০২৫, সিজন-২’।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে ঢাবির টিএসসির পায়রা চত্বরে দাওয়াহ সার্কেলের উদ্যোগে এ মেলার উদ্বোধন করেন ঢাবির ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

আয়োজক সূত্রে জানা যায়, বইমেলায় দেশের ২৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে ইসলামি সাহিত্য, গবেষণাধর্মী বই, সিরাত, কবিতা, শিশুতোষসহ নানা ধরনের প্রকাশনা। পাশাপাশি বইমেলায় বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজন থাকবে, যেমন–লেখক-পাঠক আড্ডা, বিনামূল্যে কফি কর্নার, কোরআন তেলাওয়াত, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার, বিনামূল্যে গাছের চারা বিতরণ এবং অনুপ্রেরণামূলক বক্তৃতা ও সেমিনার।

দুপুর ২টায় টিএসসি অডিটোরিয়ামে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলাম : প্রসঙ্গ কথা’ শীর্ষক একটি মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে। এতে মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাবির আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুবাইর মুহাম্মদ এহসানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ, লেখক ও গবেষক জাকারিয়া মাসুদ।

আগামী ৯ নভেম্বর এই মেলা শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।

জনপ্রিয় সংবাদ

‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী শীতকালীন বইমেলা শুরু

আপডেট সময় ০১:৪৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫