সংবাদ শিরোনাম ::
Logo যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে Logo ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা Logo পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী Logo ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদপ্তর Logo ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল Logo ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ Logo ভিন্ন সুরে যুদ্ধ বন্ধের কথা বললেন ট্রাম্প ও পেজেশকিয়ান, তবে ইসরায়েল বলছে না   Logo আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন Logo ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর Logo মোহাম্মদপুরে বিড়াল হত্যায় আসামির ৬ মাসের কারাদণ্ড

শুটিং সেটে আহত হলেন তটিনী

চট্টগ্রামে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় তানজিম সাইয়ারা তটিনী। সেখানে পরিচালক হাসিব হোসাইন রাখির আসন্ন ঈদের একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন অভিনেত্রী।

রোববার (১১ মে) রাতে বিষয়টি নিশ্চিত করে তার সহশিল্পী তৌসিফ মাহবুব বলেন, আমরা ঈদের একটি নাটকের শুটিং করছিলাম চট্টগ্রামে। আজকে সন্ধ্যায় সেটের একটি লাইট স্ট্যান্ড তটিনীর মাথার ওপরে পড়ে। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে এসেছি।

নির্মাতা হাসিব হোসেন গণমাধ্যমকে জানান, চট্টগ্রামে ঈদের “মন মঞ্জিলে” নাটকের শুটিং করছিলাম। সন্ধ্যায় চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশের একটি বাংলোতে দৃশ্যধারণের সময় হঠাৎ করেই সেটে থাকা একটি ভারী লাইটস্ট্যান্ড তটিনীর মাথায় পড়ে। তিনি আহত হন।

তিনি আরও বলেন, দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তাকে নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। মাথার কিছু অংশ ফুলে গেছে। তবে তিনি শঙ্কামুক্ত আছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে

শুটিং সেটে আহত হলেন তটিনী

আপডেট সময় ০৫:১৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫