শুভ বড়দিন আজ

শুভ বড়দিন আজ

আজ ২৫ ডিসেম্বর, শুভ বড়দিন। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন। এই দিনে জন্মগ্রহণ করেন খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট। বর্তমান ফিলিস্তিনের বেথলেহেমে কুমারী মাতার গর্ভে জন্ম নেন তিনি।

খ্রিষ্ট ধর্মাবলম্বীদের মতে তিনি ঈশ্বরের পুত্র। পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দেয়া, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচার করতে প্রভু যিশুর এ ধরায় আগমন ঘটেছিল।

সারা বিশ্বের মতো বাংলাদেশেও ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে খ্রিস্ট ধর্মের মানুষ। এই দিন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানীর গির্জাগুলো। পাশাপাশি অভিজাত হোটেলেও চলছে নানা রকম আয়োজন।

দেশের সব গির্জাসহ খ্রিষ্টান পরিবারগুলো ক্রিসমাস ট্রি সাজিয়ে, কেক তৈরি করে এবং মোমবাতি জ্বালিয়ে বড়দিন উদযাপন করবেন। সান্তা ক্লজ শিশুদের মধ্যে উপহার বিতরণের মাধ্যমে আনন্দে ভরিয়ে তুলছেন দিনটি। বড়দিন উপলক্ষে সারাদেশে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

শুভ বড়দিন আজ

আপডেট সময় ০৪:৪৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪