শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া রায় নিয়ে যা বললো ভারত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই বিষয়ে বিবৃতি দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল’ কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত রয়েছে।

এতে আরও বলা হয়েছে, ‘নিকট প্রতিবেশি হিসেবে বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ সুরক্ষায় ভারত অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য অর্জনে আমরা সকল অংশীজনদের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব।’

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

অবহেলার জীবনগাছে পরিবেশবান্ধব অর্থনীতির নতুন আশা

শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া রায় নিয়ে যা বললো ভারত

আপডেট সময় ০৬:৫৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫