সংবাদ শিরোনাম ::
Logo যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে Logo ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা Logo পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী Logo ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদপ্তর Logo ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল Logo ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ Logo ভিন্ন সুরে যুদ্ধ বন্ধের কথা বললেন ট্রাম্প ও পেজেশকিয়ান, তবে ইসরায়েল বলছে না   Logo আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন Logo ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর Logo মোহাম্মদপুরে বিড়াল হত্যায় আসামির ৬ মাসের কারাদণ্ড

শ্রীলঙ্কাকে ২য় ওয়ানডেতে বিধ্বস্ত করে সিরিজে সমতা আনল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ২য় ওয়ানডেতে বিধ্বস্ত করে সিরিজে সমতা আনল বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে পিছিয়ে থাকা বাংলাদেশের সামনে ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে সেই চ্যালেঞ্জে দুর্দান্তভাবে দিয়েছে টাইগাররা। হৃদয় ও ইমনের হাফ-সেঞ্চুরি এবং তানভীর ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ১৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ, ফলে ১-১ এ সমতায় ফিরেছে সিরিজ।

টস জিতে আগে ব্যাট করে ২৪৮ রানে অলআউট হয় বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও ওপেনার পারভেজ হোসেন ইমন ৬৯ বলে ৬৭ রানের ইনিংস খেলে পথ দেখান। তাওহীদ হৃদয়ও ৫১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এছাড়া তানজিম হাসান সাকিব শেষ দিকে ২১ বলে অপরাজিত ৩৩ রান করে দলের স্কোর সমৃদ্ধ করেন।বাংলাদেশের ইনিংসে আসিথা ফার্নান্দো ৪টি, ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩টি এবং চামিরা ও আসালাঙ্কা একটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ৬ রানেই পাথুম নিশাঙ্কাকে এলবিডব্লিউ করেন তানজিম সাকিব। এরপর তানভীর ইসলাম তার ঘূর্ণিতে মাদুশকা, কুশাল মেন্ডিস (৩১ বলে ৫০), ভেল্লালাগে ও থিকশানাকে ফিরিয়ে দেন।এক পর্যায়ে ১৭০ রানে ৮ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে যায় স্বাগতিকরা। তবে জানিথ লিয়ানাগে একাই লড়াই চালিয়ে যান। ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে শ্রীলঙ্কাকে জয়ের খুব কাছে নিয়ে গেলেও মোস্তাফিজুর রহমানের শিকার হয়ে ফিরলে শেষ আশা হারায় লঙ্কানরা।

বাংলাদেশ শুরুতেই হারায় তানজিদ হাসান তামিমকে। এরপর শান্ত ও ইমন ৬৩ রানের জুটি গড়েন। শান্ত ৩০ রান করে ফিরলে ইমন ও হৃদয়ের ব্যাটে এগোতে থাকে স্কোরবোর্ড। তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ফেরেন মাত্র ৯ রান করে, টানা দ্বিতীয়বার ব্যর্থ হলেন তিনি। জাকের আলী ২৪ রান করে হৃদয়ের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন। তবে হৃদয় রান আউট হয়ে ফেরার পর দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। শেষ দিকে সাকিবের ৩৩ রানের ক্যামিও ইনিংসে ২৪৮ রান পর্যন্ত যায় দলটি।

১৬ রানের জয় বাংলাদেশের জন্য ছিল দরকারি আত্মবিশ্বাসের জোগান। সিরিজ এখন ১-১ সমতায়। ফাইনাল ম্যাচে দুই দলের জন্যই থাকবে সিরিজ জয়ের লড়াই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে

শ্রীলঙ্কাকে ২য় ওয়ানডেতে বিধ্বস্ত করে সিরিজে সমতা আনল বাংলাদেশ

আপডেট সময় ১১:১৯:২১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫