সংবাদ শিরোনাম ::
Logo পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন তাহসান খান Logo এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান Logo বাঘ-হাতি হত্যা করলে ৭ বছর জেল, ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা, অন্যান্য প্রাণী শিকারেও দ্বিগুণ শাস্তি Logo নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা Logo হাইড্রোজেন ওয়াটার যে উপকারে আসে Logo ট্রাম্পের সামরিক বৈঠক, ইরানও প্রস্তুত! দুই দেশ কি তবে শিগগিরই যুদ্ধে জড়াচ্ছে? Logo তাহসান-রোজার বিচ্ছেদ নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য Logo এবার স্পন্সরশিপ হারাচ্ছে বাংলাদেশের ক্রিকেট Logo মাত্র ২ চিকিৎসক দিয়ে দেশের সব বন্যপ্রাণীর চিকিৎসা! Logo মুহাম্মদ মনির হোসেন সম্পাদিত ‘নদীকাহন’ গ্রন্থের পাঠ উন্মোচন

শ্রীলঙ্কা কী পারবে পাকিস্তানকে বিদায় করতে?

ভারতের কাছে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে পাকিস্তানের। বাংলাদেশের কাছে প্রথম ম্যাচে হেরে শ্রীলঙ্কার পরিস্থিতিও অনেকটা এমনই। এই দুই দলই আজ মুখোমুখি নিজেদের বাঁচা মরার লড়াইয়ে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হবে আজকের এই ম্যাচ। এই মাঠ নিয়ে শ্রীলঙ্কার সুখস্মৃতি আছে বেশ। গ্রুপ পর্বে এখানে দুই ম্যাচেই জিতেছিল চারিথ আসালঙ্কার দল।

তবে পাকিস্তান এই মাঠে খেলেনি অনেক দিন। এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেললেও এই মাঠে একটা ম্যাচেও খেলেননি সালমান আলীরা। ফলে খানিকটা অনভিজ্ঞতা নিয়েই মাঠে নামতে হবে আজকে।

এই ম্যাচের আগে পাকিস্তান আছে সবচেয়ে বেশি ব্যাকফুটে। ভারতের কাছে ৭ বল হাতে রেখে হেসে তারা চলে গেছে পয়েন্ট তালিকার তলানিতে। তাদের নেট রান রেট -০.৬৮৯, পয়েন্টের খাতা শূন্য।

শ্রীলঙ্কা অবশ্য একটু ভালো অবস্থানে আছে, তাদেরও পয়েন্টের খাতা শূন্য; তবে তাদের নেট রান রেটটা একটু ভালো। শ্রীলঙ্কানরা -০.১২১ নেট রান রেট নিয়ে আছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে।

তবে আজকের ম্যাচে যে দলই জিতুক, শীর্ষে চলে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না, যেহেতু ঋণাত্মক নেট রান রেটটা খুবই নগন্য দুই দলেরই। আজ মঙ্গলবার একটা জয় নিয়ে এক থেকে তিন, যে কোনো জায়গাতেই চলে যেতে পারে আজকের জয়ী দল।

পাকিস্তানের যে সমীকরণ, শ্রীলঙ্কারও ঠিক তাই। আজ জিতলে পায়ের তলায় একটু মাটি মিলবে। তবে না জিতলেই যে বিদায় নিতে হবে, বিষয়টা এমনও নয়। আজকের বিজিত দলকে সেক্ষেত্রে শেষ ম্যাচে তুলে নিতে হবে বড় ব্যবধানের জয়। আর তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকে। তাহলেই কেবল ফাইনালের দুয়ার খুলে যাবে তাদের সামনে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন তাহসান খান

শ্রীলঙ্কা কী পারবে পাকিস্তানকে বিদায় করতে?

আপডেট সময় ১২:৩৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫